শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ফের বাড়লো তিন উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

আবারো বাড়ানো হলো তিন উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের যাতায়াতের নিষেধাজ্ঞা।বান্দরবানের পর্যটন এলাকার রুমা, রোয়াংছড়ি, ও থানচিসহ চার উপজেলায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থের আগামী ১২ নভেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সাক্ষরিত গণবিজ্ঞপ্তি নোটিশ জারী করেন।

নিষেধাজ্ঞা আরোপের চিঠিতে বলা হয়, সদর দপ্তর, বান্দরবান রিজিয়ন, সেনানিবাসের ৮ নভেম্বর ১৪০/৩১/জিএস (ইন্ট) পত্রে আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনাকরত বান্দরবান পার্বত্য জেলার রুমা, রোয়াংছড়ি, এবং থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ১২ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।

এদিকে পাহাড়ের যৌথ অভিযানকে কেন্দ্র করে প্রথম দফায় গত ১৭অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলা অনির্দিষ্ট কালের জন্য পর্যটকদের যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর দ্বিতীয় দফায় আরো দুই উপজেলা যুক্ত করে থানছি ও আলিকদমের ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) লুৎফুর রহমান। তৃতীয় দফায় রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদমসহ চারটি উপজেলাকে ৪ তারিখ হতে ৮ তারিখ পর্যন্ত পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

অন্যদিকে ৪র্থ দফায় ৪টি উপজেলার রোয়াংছড়ি, রুমা,থানচি ও আলীকদম নিষেধাজ্ঞা থাকলেও ৫ম দফায় একটি উপজেলা আলীকদমকে বাদ দিয়ে তিনটি উপজেলা রোয়াংছড়ি, রুমা ও থানচিকে পর্যটকদের যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু...

আরও পড়ুন

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৪ এপ্রিল) ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অভিযোগ...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামমুখী লেলে এ দুর্ঘটনা...

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২১জন গুরুতর আহত

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি...

বায়েজিদে বসতঘরে মিলল চোলাইমদ, যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাইমদসহ মোঃ এস্কান্দার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টার...