সোমবার, ২৭ জুলাই ২০২৬

সাতকানিয়ায় যুবতীকে গণধর্ষণ : অভিযুক্ত গ্রেফতার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় এক যুবতীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ও একাধিক ডাকাতি মামলার আসামি মো. মোক্তার আহমদ(৪৫) কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) রাতে উপজেলার কেরানিহাট এলাকায় পুলিশ ও র‍্যার-৭ যৌথ অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার এওচিয়ার ইউনিয়নের ২নং ওয়ার্ড চূড়ামনি সিকদার পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত ৭ বছর আগে বাঁশখালীর সরল ইউনিয়ন থেকে পরিবার নিয়ে আর্থিক অনটনের কারনে ভিটে-বাড়ি বিক্রি করে তিনি মা-বাবা ২ বোন নিয়ে সাতকানিয়া উপজেলার এওচিয়া এলাকায় জনৈক সেলিমের জায়গা খাজনাতে ছোট্ট ঘর নির্মান করে বসবাস করে আসছিলেন। ধর্ষিতা জমিদার সেলিমের মেয়ের ঢাকার বাসায় ঝি’য়ের কাজ করত। গত জুলাই মাসে সে ঢাকা থেকে নিজ এওচিয়ায় আসে। বাড়িতে আসার পর থেকে পার্শ্ববর্তী লম্পট মোক্তার আহমদের লোলুপ দৃষ্টি পড়ে তার উপর। এরপর থেকে মোক্তার তাকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিতে থাকে। এতে রাজি না হলে বিগত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার সময় পাশ্ববর্তী আনু বেগম কে দিয়ে ফুসলিয়ে ধর্ষিতার বাড়ির সামনের রাস্তা উপর নিয়ে যায়। সেখান থেকে জোর করে সিএনজি অটোরিক্সাযেগে চট্টগ্রাম নিয়ে যায়। লম্পট মোক্তার সেখানে তাকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। একই দিন রাত সাড়ে ১০ টার দিকে পুনরায় এলাকায় নিয়ে এসে ধর্ষিতাকে জোরপূর্বক মদ পান করিয়ে ছাবেরের পেঁপে বাগান ও বক্করের টিলায় নিয়ে মোক্তারের আরেক সহযোগী শিমুল প্রকাশ শ্যামলসহ আরও ৪/৫ জন মিলে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে মোক্তার ও শিমুলসহ তাদের অপর সঙ্গীরা ট্যাক্সি যোগে পরদিন (২৮ অক্টোবর) ভোর আনুমানিক ৬ টার দিকে বাঁশখালীর কাতারিয়া এলাকায় ধর্ষিতার এক আত্মীয়ের বাসায় রেখে ধর্ষকরা পালিয়ে যায়। একই দিন সন্ধ্যা ৬ টার দিকে ধর্ষিতা যুবতী বাড়িতে ফেরত আসে। পরে ধর্ষিতার কাছ থেকে বিস্তারিত জেনে স্থানীয় ইউ.পি সদস্য মোজাফফর ও আজিজকে জানালেও তারা বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে (২৯ অক্টোবর) থানায় মামলা দিলেও তা নথিভুক্ত হয়নি। ধর্ষিতা যুবতী অসুস্থ হয়ে পড়লে চমেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয়।

এ ঘটনায় ধর্ষিতা যুবতীর বড় ভাই বাদী হয়ে ২ নভেম্বর রাতে মোক্তারসহ উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জোট পুকুরিয়া বাজারের উত্তর পাশে দক্ষিণ কাঞ্চনা এলাকার শিমুল প্রকাশ শ্যামল (৪০)ও এওচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড চূড়ামণি সিকদার পাড়ার আনু বেগম (৪০) কে আসামী করে থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে জোর পূর্বক দলবদ্ধভাবে ধর্ষণ ও সহায়তা করার অপরাধে মামলা দায়ের করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন,  অভিযান চালিয়ে মোক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সে ওই মামলাগুলোতে প্রায় ৮ বছর জেল খেটে সম্প্রতি জামিনে মুক্ত হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মোক্তার ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।  তাকে আজ (মঙ্গলবার) আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...