সোমবার, ২৭ জুলাই ২০২৬

হালদায় অভিযানে ৪ টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ ও জরিমানা

বাবলু দাশ, হাটহাজারী

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ও চট্টগ্রামের হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৪টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছেন উপজেলা প্রশাসন।

সোমবার (৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত হালদা নদীর হাটহাজারী অংশের উত্তর মাদার্শা ও রাউজান উপজেলার খলিফাগোনা পর্যন্ত এ অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম বলেন, হালদা নদীতে অভিযান চালিয়ে বালুবাহী ইঞ্জিন চালিত ৪ টি নৌকা আটক করা হয়।

নৌকা থেকে ইঞ্জিন খুলে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়েছে। ইঞ্জিনবিহীন নৌকাগুলো সংশ্লিষ্ট মালিকগণকে ভবিষ্যতে ইঞ্জিন ব্যবহার না করার শর্তে মুচলেকা নিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হালদা নদীতে মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র‍্য রক্ষায় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এর নির্দেশনায় হাটহাজারী উপজেলা প্রশাসন কঠোর তদারকি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযানে সহযোগিতা করেন উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহেদুল আলম শাহেদ, দফাদার মো. মূসা ও গ্রাম পুলিশ আদিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...