সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মান্নাতের বারান্দায় শাহরুখ, যা করলেন ভক্তরা

বিনোদন ডেস্ক

বলিউড বাদশা শাহরুখ খান। জীবনের আরও একটি বসন্ত পার করে পা রাখলেন ৫৭’তে। আজকের দিনেই (২ নভেম্বর) পৃথিবীর আলো দেখেছিলেন কিং খান।

সারা বিশ্বে যে মানুষটির রয়েছে কোটি অনুসারী। তার জন্মদিন ঘিরে ভক্তদের উচ্ছ্বাসেরও কোনো কমতি থাকে না। প্রতি বছরই এই বিশেষ দিনে তাকে একনজর দেখতে অপেক্ষার প্রহর গুনতে থাকেন ভক্ত-অনুরাগীরা।

তাই তার বাড়ি মান্নাতের সামনে ভিড় করেন হাজার হাজার ভক্ত। রাজকীয় প্রাসাদের বারান্দায় এসে তাদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান শাহরুখ।

বিশেষ আয়োজনকে ঘিরে নবরূপে সাজানো হয় মুম্বাই শহরের শাহরুখের বাড়ি ‘মান্নাত’।

এবারের জন্মদিনেও ভক্তদের কমতি ছিল না মান্নাতের সামনে। জন্মদিনের শুভেচ্ছা জানান তার ভক্তরা। মঙ্গলবার রাতে মান্নাতের বারান্দায় এসে দেশের নানা প্রান্ত থেকে জড়ো হওয়া ভক্তদের উদ্দেশে হাত নেড়ে ভালোবাসার জবাব দেন কিং খান। এ সময় তৈরি হয় এক ম্যাজিকাল মুহূর্ত। কিং খানের সঙ্গেই হইচই করে দিনটি পালন করেন ভক্তরা।

এর আগে, সন্ধ্যার পরপরই মান্নাতের সামনে দেখা যায় লম্বা ভিড়। এমনকি, সব ঠিকঠাক রাখতে পুলিশও মোতায়েন করতে হয়। এবারও সেটাই হয়েছিল। মঙ্গলবার রাত থেকেই শাহরুখের ভক্তরা হাজির হয়েছিলেন তার এই সুদৃশ্য সমুদ্রমুখী বাংলোর বাইরে। আর বাদশা মাঝরাতে ভক্তদের শুভেচ্ছার জবাব দিতে এসে দাঁড়ালেন বারান্দায়। সঙ্গে ছিল ছোট ছেলে আবরাম। শাহরুখকে উদ্দেশ্য করে হ্যাপি বার্থডে গান গেয়েছে সকলে মিলে। শাহরুখ তাদের সকলের উদ্দেশে চুমু ছুড়ে দেন ও হাত নাড়েন।

এ সময় কারও হাতে ছিল শাহরুখ খানের বড় বড় পোস্টার, কেউ কেউ সঙ্গে করে নিয়ে এসেছিলেন মিষ্টির বাক্স।

প্রসঙ্গত, ১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। প্রথম সিনেমাতেই অর্জন করেন সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। দীর্ঘ ক্যারিয়ারে বহু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে নিজেকে বাদশাহর আসনে অধিষ্ঠিত করেছেন। কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...