বুধবার, ২২ এপ্রিল ২০২৬

আনোয়ারায় কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার যুবক

উপজেলা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় আট বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তৌহিদুল ইসলাম (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে অভিযুক্তকে গ্রেফতার করার করা হয়েছে ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভিকটিমের মা থানার লিখিত অভিযোগ দায়ের করলে পরে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার মৃত গুরা মিয়ার ছেলে । বর্তমানে চাতরী গ্রামের আমিন উল্লাহ বাড়ির আতাউল্লাহর ভাড়াটিয়া।

অভিযোগ সূত্রে জানা যায় , ভিকটিম সামিয়া ( ছদ্দনাম) চাতরী ইউনিয়নে চাতরী গ্রামের নারগিসের ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন। সে আবু বকর সিদ্দিক (রা:) মহিলা মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করছে। গত ১৯ অক্টোবর দুপুর বারোটার দিকে তার মামা জন্য দোকান থেকে মোবাইলের রিচার্জ কার্ড নিয়ে বাসায় ফিরার সময় আমিন উল্লাহ বাড়ির আতাউল্লাহর ভাড়াটিয়া তৌহিদুল হঠাৎ রাহেলাকে কোলে তুলে নিয়ে নিজের ঘরের কক্ষে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে । এসময় সামিয়া ভয়ে চিৎকার দিলে তৌহিদুল তাকে ছেড়ে দেয়। এই ঘটনা গত ৩০ অক্টোবর সামিয়া তার বান্ধবীকে জানালে সে পরিবারকে এই বিষয়টি জানাই।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মির্জা মোহাম্মদ হাছান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন কে আটক করা হয়। পরে শিশু ধর্ষণ মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...