বুধবার, ২৯ জুলাই ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত ইউপি সদস্যের ৬ দিন পর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলীর বড়উঠান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আনোয়ারা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবু সনজিৎ দাশ (রঘু) (৪০) চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। 

শনিবার (২৯ অক্টোবর) দুপুর একটার দিকে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ২৩ অক্টোবর রবিবার কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকায় মোটরসাইকেলের সাথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ইউপি সদস্য বাবু সনজিৎ দাশ (রঘু) মারাত্বক আহত হন। পরে তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নগরীর ম্যাক্স হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার দুপুরে তিনি মারা যান।

সনজিৎ দাশ ( রঘু ) আনোয়ারা সদর ইউনিয়নের বাসিন্দা সম্ভু দাশের পুত্র। তিনি তিন ভাই এক বোনের মধ্যে মেঝ ছিলেন। তার ৫ম শ্রেণি পড়ুয়া এক কন্যা সন্তান রয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন, ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য সনজিৎ দাশ (রঘু) সড়ক দুর্ঘটনায় আহতের ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সবাইকে কাঁদিয়ে ইহলোকের মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন। মহান সৃষ্টিকর্তা তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দিক।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, সাধারণ সম্পাদক নিউটন সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক সাগর মিত্র সহ রাজনৈতিক ও সংগঠনের নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...