সোমবার, ৪ মে ২০২৬

উখিয়ায় বিজিবির পৃথক অভিযান: ৭০ হাজার ইয়াবাসহ আটক ২

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার ৩৪ বিজিবি।

শনিবার (২৯ অক্টোবর) রাত ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব অভিযানের তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক লেঃ কর্ণেল শরীফ আহমেদ।

পৃথক অভিযানে আটককৃত রোহিঙ্গারা হলেন কুতুপালং ক্যাম্প-১ এর ব্লক-বি/১১ এর বাসিন্দা মোঃ রশিদ আহমেদের ছেলে মোঃ আব্দুল সালাম (২০) ও ক্যাম্প ১১ এর নুর আহমদের ছেলে সইদুল আমিন (২০)।

লেঃ কর্ণেল শরীফ আহমেদ জানান, শনিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৪ টার দিকে উখিয়ার রাজাপালং ইউপি’র তুলাতুলি জলিলের গোদা নামক স্থানে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় সালামকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৫৯ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া একজনকে পলাতক আসামী দেখিয়ে সালামকে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তার করা হয়েছে।

অন্যদিকে একইদিন বিকেল সাড়ে ৩ টার দিকে উখিয়ার ৫নং পালংখালী ইউপি’র উত্তর রহমতের বিল আলতাজ সওদাগরের ঘেরের মধ্যে ধান ক্ষেতে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় সাইদুল আমিন নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশী করে ২০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত আসামীকে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তার করা হয়েছে বলেও জানান ৩৪ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক লেঃ কর্ণেল শরীফ আহমেদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো...

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সড়ক অবরোধ; ২৪ ঘন্টার আল্টিমেটাম

দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই...

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে...

আরও পড়ুন

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সড়ক অবরোধ; ২৪ ঘন্টার আল্টিমেটাম

দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই রাঙামাটিতে  বিক্ষোভে করেছে  ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক...

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, শুধু...

চট্টগ্রামে ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাৎ, ব্যবসায়ীর ১১ বছর কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর এবি ব্যাংক লিমিটেডের জুবিলি রোড শাখা থেকে ৪৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৮৮৫ টাকা অর্থ আত্মসাতের মামলায় গিয়াস উদ্দিন ওরফে কুসুম...

শাহ আমানতে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২৭ লাখ টাকার ১৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।শনিবার (২ মে) রাত ১১টায় বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই টিমের নেতৃত্বে বিমানবন্দর...