শনিবার, ৮ আগস্ট ২০২৬

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সেমিনার: স্ট্রোক হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পরামর্শ চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব স্ট্রোক দিবস ২০২২ পালন করেছে বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। সেই উপলক্ষ্যে, এবছরের প্রতিপাদ্য ‘দ্য পাওয়ার অব সেভিং প্রেশাসটাইম’ বিষয়ে একটি সেমিনার এবং র‍্যালির আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

সেমিনারে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর; এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর নিউরোলজি বিভাগের সিনিয়র কন্সালটেন্ট ডা. হামিদুল হক; নিউরোলজি বিভাগ-এর কন্সালটেন্ট ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন; নিউরোসার্জারি বিভাগ-এর সিনিয়র কন্সালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো: আনিসুল ইসলাম খান; নিউরোলজি বিভাগ-এর সহযোগী কন্সালটেন্ট ডা. এ. এম. সাফায়েত হোসেন প্রমুখ।

সেমিনারে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর বলেন, “স্ট্রোক হলে এক মিনিটে প্রায় ২২ লক্ষ নিউরন মৃত্যবরণ করতে পারে। এজন্য বিশেষজ্ঞরা বলেন স্ট্রোক হলে রোগীদের জন্য প্রতিটি সেকেন্ডই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং, স্ট্রোক হয়েছে বোঝামাত্র সময় নষ্ট না করে তাৎক্ষণিক নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম উন্নত প্রযুক্তি সমৃদ্ধ বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল। অন্যান্য সকল রোগের মতো স্ট্রোকের রোগীদের সেরা সেবা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

নিউরোলজি বিভাগের সিনিয়র কন্সালটেন্ট ডা. হামিদুল হক বলেন, “স্ট্রোকের দুটি ধরণ সম্পর্কে আমরা অবগত এবং উভয় ক্ষেত্রেই উপসর্গ প্রায় এক। তাই সঠিক পরীক্ষা ছাড়া রোগের ধরণ নির্ণয় প্রায় অসম্ভব। স্ট্রোকে অনেকের জীবনই সম্পূর্ণ বদলে গেছে। তবে প্রাথমিক গাইডলাইন মোতাবেক চললে জটিল অবস্থা থেকে রেহাই পাওয়া সম্ভব। সকলের প্রতি আমার আহ্বান, স্ট্রোক হলে অবহেলা না করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করুন।”

নিউরোলজি বিভাগ-এর কন্সালটেন্ট ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, “স্ট্রোকের কারণে রোগী অজ্ঞান হয়ে গেলে তাৎক্ষণিকভাবে রোগীর শ্বাসনালি, শ্বাস-প্রশ্বাস ও রক্ত সঞ্চালন সচল রাখার (সিপিআর থেরাপি এক্ষেত্রে বিশেষ কার্যকরী) চেষ্টা করতে হবে। রোগীকে একদিকে কাত করে বালিশ ছাড়া মাথা নিচু করে শোয়াতে হবে। চোখ ও চোখের প্রতিক্রিয়া বা সংকেতের দিকে খেয়াল রাখতে হবে। মূত্রথলির যত্ন নিতে হবে ও প্রয়োজনে ক্যাথেটার ব্যবহার করতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে।”

নিউরোসার্জারি বিভাগ-এর সিনিয়র কন্সালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো: আনিসুল ইসলাম খান বলেন, “হেমোরেজিক এবং ইসকিমিক উভয় ধরনের স্ট্রোকে সার্জারির সুযোগ আছে। রোগীর জ্ঞানের মাত্রা কমে গেলে এবং সিটি স্ক্যানের রক্তের পরিমাণ এবং প্রেসার ইফেক্ট পর্যালোচনা করে আমরা সাধারণত সার্জারীর সিদ্ধান্ত নিয়ে থাকি। সার্জারীর পরবর্তীকালে ফিজিওথেরাপির রোল আছে। অবশ হাত -পা কিছুদিন গেলে শক্ত হয়ে যায় – জোর করে টেনেও সোজা করা যায় না। নিয়ন্ত্রিত ফিজিওথেরাপি এই অবস্থা রোধ করতে সাহায্য করে।”

নিউরোলজি বিভাগ-এর সহযোগী কন্সালটেন্ট ডা. এ. এম. সাফায়েত হোসেন বলেন, “স্ট্রোক বিশ্বব্যাপি খুবই কমন একটি সমস্যা বা রোগ। একটি ভুল অনেকেই করেন যে, স্ট্রোক হচ্ছে হৃদযন্ত্রের কোনো সমস্যা। তবে সেটি ভুল। স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ। অনিয়ন্ত্রিত উচ্চ-রক্তচাপ স্ট্রোকের অন্যতম প্রধান কারণ। এছাড়া ধূমপান, মাদক, দুশ্চিন্তা, ডায়াবেটিস ইত্যাদি স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তাই সকলের প্রতি আমার আহ্বান, অস্বাস্থ্যকর জীবনযাপন ত্যাগ করুন, স্ট্রোকমুক্ত সমাজ গড়ুন।”

উক্ত সেমিনারে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম থেকে চিকিৎসাপ্রাপ্ত দুইজন স্ট্রোক রোগী উপস্থিত ছিলেন। তারা তাদের চিকিৎসা সেবার অভিজ্ঞতা জানান এবং এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামেরর জন্য শুভকামনা জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...