বুধবার, ২৯ জুলাই ২০২৬

করোনায় আরও সাড়ে ১১শ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৮১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

মহামারি করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজার ১৬০ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন তিন লাখ আট হাজার ১৩৪ জন।

এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৯২ হাজার ২৪৩ জনে।মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৬৩ কোটি ৫০ লাখ ৮ হাজার ১৪২ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা যুক্তরাষ্ট্রে ও দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জার্মানি। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে জার্মানি, ব্রাজিল, ইতালি, রাশিয়া, ফ্রান্স ও তাইওয়ানের মতো দেশগুলো।

শনিবার (২৯ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

আগের দিন বিশ্বে করোনায় এক হাজার ৯৩ জনের মৃত্যু ও তিন লাখ ৩৪ হাজার ৬৮৩ জন সংক্রমিত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় জার্মানিতে সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৭১৮ জন এবং মারা গেছেন ১৬৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ বেড়ে ৩ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৩০ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৪৪ জনে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ২২৩ জন মারা গেছেন। এসময়ে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ১৯৫ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৯ কোটি ৯৩ লাখ ৩১ হাজার ৬১০ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯৫ হাজার ১৬৬ জনে।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৩৭ জন এবং মারা গেছেন ৮৫ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩৫ লাখ ৪ হাজার ২২৪ জন শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৭৯ হাজার ২৫ জন।

গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে মারা গেছেন ১১৯ জন ও সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৬৯ জন। করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ছয় লাখ ৮৮ হাজার ১৩২ জন এবং শনাক্ত হয়েছেন তিন কোটে ৪৮ লাখ ৬৪ হাজার ৩১৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...