বুধবার, ২৯ জুলাই ২০২৬

কাল বৈঠকে বসছে নেতৃবৃন্দ, পাল্টা কর্মসূচীতে যাবে না আওয়ামী লীগ!

শিবুকান্তি দাশ, ঢাকা

সম্প্রতিকালে মাঠের বিরোধী দল বিএনপি সরকার পতনের লক্ষে জোরদার কর্মসূচী নিয়ে মাঠে তৎপর। তারা আন্দোলনের মাধ্যমে বর্তমান মহাজোট সরকারকে পতন ঘটিয়ে নিরপেক্ষ নির্বাচনের কথা বলে আসছে।দলটি ইতিমধ্যে চট্টগ্রাম,রাজশাহী ও সিলেটে বিভাগীয় সমাবেশ করেছে। তাদের এই আন্দোলনের পাল্টা কর্মসূচী হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচী দেবে বলে গুজব শোনা যাচ্ছে। তবে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা জানিয়েছেন, আমাদের কর্মসূচি চলমান রয়েছে। তৃণমূলের সম্মেলন, স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে কার্যক্রম চলমান রয়েছে। সেখানে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ার কথা ভাবছে না দলটি।

জানা গেছে, পাল্টাপাল্টা কর্মসূচী না হলেও দলীয় নানা সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ ঢাকা সহ দেশে বিভিন্ন জেলায় বড় বড় শোডাউন দেখাবে। তাতে আগামীকাল শনিবার রাজধানীর পুরাতন বাণিজ্যমেলার জায়গায় ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে ব্যাপক শোডাউন করে বিএনপিকে ঢাকাবাসীর জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে আজ শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল চারটায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুত্র জানায়, বৈঠকে ক্ষমতাসীন দলটির ২২তম ত্রিবার্ষিক সম্মেলনের দিন-ক্ষণ চূড়ান্ত হতে পারে। এছাড়া গঠনতন্ত্র সংশোধন, প্রস্তুতিসহ সম্মেলন সংক্রান্ত উপ-কমিটিও গঠন হতে পারে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বলেছেন ডিসেম্বরে তারা দলের কেন্দ্রীয় সম্মেলন করবে।

আওয়ামী লীগ নেতারা বলছেন, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বিরোধীদের কর্মসূচি মোকাবিলায় রাজনৈতিক কৌশল নির্ধারণের পাশাপাশি নিজেদের কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান বলেন, বৈঠকে আলোচনার জন্য ১১টি এজেন্ডা রয়েছে। এর মধ্যে একটি রয়েছে সাংগঠনিক বিষয়। এখানে আমাদের আগামী জাতীয় সম্মেলনের বিষয়টি নিয়ে আলোচনা হবে। সম্মেলন উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠিত হবে। সম্মেলনের তারিখও হয়তো চূড়ান্ত হতে পারে।

২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে দলটির গঠনতন্ত্রে মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনের মর্যাদা দেওয়া ছাড়া তেমন পরিবর্তন হয়নি দলটির গঠনতন্ত্রে।

শুক্রবারের বৈঠকে জাতীয় উপ-কমিটিগুলোর মধ্যে রয়েছে সম্মেলন প্রস্তুতি কমিটি, ঘোষণাপত্র, দফতর, প্রচার-প্রকাশনা, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা, মঞ্চ ও সাজসজ্জা, গঠনতন্ত্র, সাংস্কৃতিক, খাদ্য ও স্বাস্থ্য বিষয়ক উপকমিটি। এসব উপকমিটি গঠন করে দিতে পারেন দলীয় সভাপতি শেখ হাসিনা। প্রথা অনুযায়ী সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, দলীয় সভাপতি ও সদস্য সচিব সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী কমিটির সব সদস্য এ উপ-কমিটির সদস্য হয়ে থাকেন।

আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের মধ্যে বেশ কয়েকটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। এরই মধ্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক কর্মসূচিতে মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগকে সম্মেলনের তারিখ নির্ধারণে নির্দেশনা দিয়েছিল। এ সংগঠনের নেতারা সেই সময় বলেছিল দলীয় সভাপতি শেখ হাসিনার সময় পাওয়া সাপেক্ষে তারা তারিখ নির্ধারণ করবেন। আজকের বৈঠকে সেই বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

ডিসেম্বরে জাতীয় সম্মেলন সামনে রেখে এরই মধ্যে তৃণমূলের মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক শাখাগুলোর সম্মেলন করছে আওয়ামী লীগ। সর্বশেষ নারায়ণগঞ্জ জেলাসহ ৪৩টি সাংগঠনিক জেলার সম্মেলন শেষ করেছে দলটি। এছাড়াও তারিখ দেওয়া আছে বেশ কয়েকটি জেলার। একই সঙ্গে ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও উপজেলার সম্মেলনও করছে দলটি। চলছে কমিটি গঠনের কাজও। বৈঠকের কার্যসূচি অনুযায়ী সাংগঠনিক সম্পাদকদের কাছ থেকে সাংগঠনিক রিপোর্ট চাওয়া হয়নি।

বিএনপির বর্তমান কর্মসূচি নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্যই পালন করছে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য মুহাম্মদ ফারুক খান। তিনি বলেন, তারা তো দীর্ঘদিন ধরেই নেতাকর্মীদের ঘুম পাড়িয়ে রেখেছিল, এখন তাদের উজ্জীবিত করার জন্য চমকপ্রদ কথা বলছেন।

ফারুক খান বলেন, আমরা রাজনৈতিক কর্মসূচির মধ্যে, রাজপথে আছি, থাকব এবং নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। যারা রাজপথ নতুন করে দখল করার কথা বলছে তাদের বিষয়টি নিয়ে চিন্তা করার দরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...