শুক্রবার, ১ মে ২০২৬

হাটহাজারীতে দুর্ধর্ষ ডাকাতি,২৫ লক্ষ টাকা লুট

বাবলু দাশ,হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারীতে জুয়েলার্স ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ি থেকে স্বর্ণলংকারসহ ২৫ লাখ টাকা লুট হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার(২৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা ১৪নং শিকারপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড নজুমিয়া সওদাগরের নতুন বাড়ির জুয়েলারি ব্যবসায়ী মো. রাশেদের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

জানা গেছে, বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে এ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ২০ ভরি স্বর্ণ, নগদ ৩ লাখ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় জুয়েলারি ব্যবসায়ী মো. রাশেদ মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন। তিনি চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় নিউ আল-হোসেন ও আল-হোসেন দুইটি জুয়েলার্সের স্বত্তাধিকারি।

তিনি বলেন, গতকাল রাত সাড়ে তিনটা নাগাদ আমার বসতঘরের দোতলা বাড়ির নীচ তলার ফ্ল্যাটে জানালার গ্রিল কেটে ১০-১২ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে। এ সময় আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে আলমারি ভেঙে ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ২৫ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

ওই ব্যবসায়ীর স্ত্রী শিরিন সুলতানা বলেন, আমরা প্রতিদিনের ন্যায় যে যার রুমে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ সাত,আট জনের একদল ডাকাত আমাদের ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের হাত-পা বেঁধে ফেলে। ঘরে রক্ষিত স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির ঘটনাটা গুরুত্ব সহকারে পুলিশ খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন সবুজ। তিনি বলেন, অভিযোগ সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...