ঘূর্ণিঝড় চিত্রাং সম্পর্কিত যে কোন তথ্য ও নগরবাসীকে জরুরি সেবা দিতে ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সার্বক্ষণিক কন্ট্রোল রুম খুলেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। কন্ট্রোল রুমে যোগাযোগ নম্বর: ০২৪১৩৬০২৬৭ ও ০১৭১৭১১৭৯১৩।
সোমবার (২৪ অক্টোবর) চসিকের দামপাড়া কার্যালয়ে কন্ট্রোল রুমটি খোলা হয়েছে।
দুর্যোগ পরবর্তী শুকনো খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবার জন্য মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগের নম্বর: ০১৮১৭ ৭০৬০৫৫ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে পুনঃসংযোগের জন্য ০১৯১২ ৩৪২১৪৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
দুর্যোগ পরবর্তী সময়ে আশ্রয়ের জন্য উপকূলীয় এলাকায় ৭৪টি সাইক্লোন শেল্টার ও চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে।
মেয়র নগরবাসীকে ঘূর্ণিঝড় সম্পর্কিত যেকোনো তথ্য ও সহযোগিতার প্রয়োজনে কন্ট্রোল রুমে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
