বুধবার, ৫ আগস্ট ২০২৬

নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনে কাজ করব : আমির আহমদ

মো. মহিউদ্দিন

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমির আহমদ চমশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভাইস চেয়ারম্যান পদে আমি আওয়ামী লীগের প্রার্থী। আগামী ২রা নভেম্বর উপজেলা নির্বাচনে জয় লাভ করে আমি এই উপজেলাকে মাদক ও জলাবদ্ধতা মুক্ত পরিচ্ছন্ন শিক্ষাবান্ধব আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব।

এখন পযর্ন্ত আমি যেখানেই গণসংযোগে যাচ্ছি সেখানে আল্লাহর রহমতে মানুষের ভালোবাসা পাচ্ছি। এলাকার ভোটাররা একজন পরিচ্ছন্ন-দক্ষ-জনপ্রতিনিধি চান। তারা আমাকে খুব আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন। এজন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞ।

আমির আহমেদ। চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ত্যাগী রাজনীতিবিদ, কর্ণফুলীতে বহু নেতা সৃষ্টির কারিগর খ্যাত এই নেতা এবার চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

সাবেক তুখোড় ওই ছাত্রনেতা আমির আহমেদ সুদীর্ঘ ৩৮ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন। দলের জন্য বহু ত্যাগ রয়েছে তাঁর।

আমির আহমদের পরিচয় : তিনি ১৯৬৭ সালের ৩০ শে জুলাই কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে জন্মগ্রহণ করেন। তার পিতা ওই গ্রামের মৃত হাফিজ আহমেদ। তিনি ১৯৯৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বর্তমানে তার তিনটি মেয়ে রয়েছে।

আমির আহমদের শিক্ষা জীবন :

তিনি কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী হাই স্কুল থেকে ১৯৮৩ সালে এসএসসি পাশ করেন। ১৯৮৫ সালে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৮ সালে নগরীর নোয়াপাড়া কলেজ থেকে ডিগ্রি শেষ করেন। তিনি ১৯৯১ সালে কমার্শিয়াল ইউসিবি ব্যাংকে চাকরি নেন। কর্মজীবনের পাশাপাশি সর্বশেষ তিনি ২০০৬ সালে চট্টগ্রাম সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেন।

আমির আহমেদ এর রাজনৈতিক জীবন:

১৯৮৩ সালে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী হাই স্কুল থেকে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ৯৪ সালে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ শাখার কমিটিতে তিনি ছাত্রলীগের আহবায়ক নির্বাচিত হন। ৯১ এর জাতীয় নির্বাচনে মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর কর্মী হয়ে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হয়রানি ও হামলার শিকার হন।

২০০৪ সালে তিনি জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ২০০৯ সালে একই ইউনিয়নের সভাপতি এবং ২০১৮ সালে কর্ণফুলী উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হন।

বিভিন্ন সময়ে সরকার বিরোধী আন্দোলনে বিএনপি কর্তৃক” গাড়ি-ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতা বিরোধী আন্দোলনে মাঠে থেকেই নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জননেত্রী শেখ হাসিনাকে মুক্তির লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করেন। আন্দোলন ও সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করছেন। দল ও কর্মীর প্রতি ভালোবাসার এমন উদাহরণে বেশ আলোচিতও ছিলেন তিনি।

এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি আ.লীগ রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও যেকোনো সমস্যা, সহযোগিতা যেকোন দলের লোক/সমর্থক তার কাছে সৎ, ন্যায় আবদার নিয়ে আসলে উনি সবাইকে সমান অগ্রাধিকার দেবার কারনে পুরো উপজেলা জুড়ে তিনি সকল দল-মতের মানুষের কাছে পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ হিসেবেই বেশ পরিচিতি পেয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...