শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা আদায় 

মোঃ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে মাটি বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে আহম্মদ ছফা (৭৪) নামের এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম।

সে উপজেলার পোমরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মোতায়াল্লীপাড়া এলাকার মরহুম গুন্নু মিয়ার ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহম্মদ ছফা পাহাড় কেটে মাটি বিক্রি করছে এমন খবরে মোবাইল কোর্ট পরিচালনার জন্য ঘটনাস্থলে যান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেখানে পাহাড় কাটার নমুনা পেলেও মাটি বিক্রির করে সরিয়ে নেওয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদে আহম্মদ ছফা ঘটনার সত্যতা নিশ্চিত করে পাহাড় কাটার দায় স্বীকার করে।

এছাড়াও অপরিকল্পিতভাবে পাহাড় কাটার ফলে এর পাশের বিদ্যুৎ অফিসের রিটেনিং ওয়াল ঝুঁকিপূর্ণ হয়ে গেছে বলেও জানা গেছে।

এদিকে পাহাড় কেটে মাটি বিক্রির অপরাধে আহম্মদ ছফাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় এক লক্ষ টাকার জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) মো. জামশেদুল আলম।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “পরিবেশ বিপর্যয় রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...