রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বাফুফেকে কোটি টাকা জরিমানা ফিফার

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের সাবেক ফুটবল কোচ জেমি ডে’র সঙ্গে চুক্তিভঙ্গ করার দায়ে বড় অঙ্ক জরিমানা গুণতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। জরিমানার অঙ্ক বাংলাদেশি অর্থমূল্যে প্রায় কোটি টাকার সমান।

গত বছরের সেপ্টেম্বরে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ঠিক আগে দিয়ে হুট করে বরখাস্ত করা হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডেকে।

বাজে পারফরম্যান্সের দোহাই দিয়ে চুক্তি শেষ হওয়ার ঠিক এক বছর আগে এই ইংলিশ কোচকে সরিয়ে দেয় বাফুফে।

চুক্তি শেষ হওয়ার আগে চাকরি থেকে বরখাস্ত করায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে অভিযোগ জানায় জেমি। যেখানে এই ব্রিটিশ কোচ চুক্তির মেয়াদের সেই এক বছরের বেতন দাবি করেন। এ জন্য গত ১১ অক্টোবর (মঙ্গলবার) জেমি এবং বাফুফে দুই পক্ষকে শুনানির জন্য ডাকে ফিফা।

সেখানে বাফুফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাফুফেকে ৮৪ হাজার ইউএস ডলার এবং এর সঙ্গে ইন্টারেস্টও জরিমানা হিসেবে দিতে বলে ফিফা। যা বাংলাদেশি অর্থমূল্যে প্রায় কোটি টাকার সমান।

এই ইস্যুতে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ফিফার এই সিদ্ধান্তের বিপরীতে আপিল করবেন তারা। যদিও ফিফার দেওয়া জরিমানার বিষয়টি স্বীকার করেছেন বাফুফের সাধারণ সম্পাদক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...