শনিবার, ৮ আগস্ট ২০২৬

শেখ রাসেল সকল শিশু-কিশোরদের কাছে জাগরুক হয়ে থাকবে: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী শেখ রাসেল দিবসে “দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এই স্রোগানকে ধারণ করে বলেন, শহীদ শেখ রাসেল আমাদের কাছে বেদনার এক মহাকাব্য। শেখ রাসেল আবেগ, শুন্যতা ও ভালবাসায় জড়ানো একটি নাম। ৭৫’র ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকারীরা শিশু ও নারীদের প্রতি সামান্যতম দয়ামায়া দেখায়নি। বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেল সেদিন ঘাতকদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল। এতে প্রমানিত হয় বঙ্গবন্ধুর হত্যাকারীরা পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর ও বর্বরচিত ঘাতক।

তিনি বলেন, ঘাতকের সেদিন নির্মম আঘাতে শুধু শেখ রাসেলই নয়, দেশের কোটি কোটি শিশুর হৃদয়কে ঝাঁঝরা করে দিয়েছে। সেদিন মানবিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ এবং মানবাধিকারের আন্তর্জাতিক সনদ, আইসিও শিশু সনদ, জাতিসংঘের শিশু সনদ ও ইসলামে শিশু অধিকার সব কিছুকেই কলঙ্কিত করা হয়েছিল। রাসেল সকল শিশু-কিশোরদের কাছে জাগরুক হয়ে থাকবে। মেয়র বলেন, রাসেলের রক্তের ঋণ পরিশোধের মধ্য দিয়ে আমাদের শিশুদের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে চসিকের উদ্যোগে শেখ রাসেল দিবস উপলক্ষে চসিক আয়োজিত আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে মেয়র মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, সমাজ কল্যাণ স্ট্যন্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর নাজমুল হক ডিউক, মোহাম্মদ ইসমাইল, আবুল হাসনাত মো. বেলাল, আবদুল মান্নান, নুরুল আমিন, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসী,শাহীন আক্তর রোজী, সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চম্পা মজুমদার।

উপস্থিত ছিলেন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মাহাজন, শিক্ষা কর্মকর্তা উজালা চাকমা, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, অতি. প্রধান হিসাব রক্ষণ কর্মতর্কা হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ।

মেয়র আরো বলেন, দেশের শিশু, কিশোর ও তরুণ প্রজন্মের কাছে শেখ রাসেল এক ভালবাসার নাম। শেখ রাসেল দেশের আনাচে-কানাচে এক মানবিক সত্ত্বা হিসেবে সবার মাঝে বেঁচে আছেন। শৈশব থেকেই তাদের মধ্যে চারিত্রিক গুণাবলির উম্মেষ ঘটাতে হবে। শিশুদের মাঝে দেশ প্রেম ও ন্যায়-নিষ্ঠাবোধ জাগ্রত করার মাধ্যমে তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিশুদের মাঝে স্বাধিনতার সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, রাসেল যদি বেঁচে থাকতো, তাহলে হয়তো একজন মহানুভব ও আদর্শ নেতা আজকে আমরা পেতাম।

আলোচনা সভা শেষে মেয়র রেজাউল করিম চৌধুরী চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের ২০৮ জন ছাত্র-ছাত্রীর মাঝে মেয়র মেধাবৃত্তির পুরস্কার ও রচনা-চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সনদ তুলে দেন।

এছাড়া সকালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোয়া এবং চসিক চত্বরে শেখ রাসেরের অস্থায়ী প্রতিকৃতিতে সিটি মেয়রের নেতৃত্বে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধ নিবেদন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...