বুধবার, ১৩ মে ২০২৬

বর্তমান সরকার উচ্চ শিক্ষার সুযোগ-সুবিধা বহুগুণে বৃদ্ধি করেছেন: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ই দেশে উচ্চ শিক্ষার সুযোগ সুবিধা বহুগুণে বৃদ্ধি করেছেন। গত ১৪ বছরে বাংলাদেশে অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এদের মধ্যে অনেকগুলো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়। আমি মনে করি কোর্সগুলো চালু করার মধ্যদিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের তালিকায় অন্তর্ভূক্ত হতে যাচ্ছে।

শনিবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম হোটেল রেডিসন ব্লুর নীলগিরি হলে ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির অফার লেটার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বাংলাদেশের যে কোন বিশ্ববিদ্যালয়ে কোর্সগুলো চালু করার জন্য অস্ট্রেলিয়ান হাই কমিশনার আমাকে আজ থেকে প্রায় দু’বছর আগে অনুরোধ জানিয়েছিল । কারন বাংলাদেশে অসংখ্য ছাত্রছাত্রী আছে যারা কোর্সগুলো নিয়ে পড়তে উৎসাহী। আমি বিশ্বাস করি অনেক প্রতিকূলতা অতিক্রম করে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর সহযোগীতায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কোর্সটি চালু করতে সক্ষম হয়েছে। আমারও স্বপ্ন ছিলো কোর্সটি চট্টগ্রামে চালু করবো।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরো বলেন, আমি মনে করি ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি (ইউটিএস) আধুনিক ও উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতির বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বে ব্যাপকভাবে পরিচিত। আগে আমাদের দেশের ছাত্রছাত্রীরা সমমানের ডিপ্লোমা করার জন্য অস্ট্রেলিয়া যেতো। এখন কোর্র্সটিতে বাংলাদেশে পড়াশোনার সুযোগ পেয়ে ছাত্রছাত্রীরা উপকৃত হবে।

অনুষ্ঠানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরেক্স মারফি, ডা. আরিফ জোবায়ের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় জমি দখল বিরোধ: চাচাতো ভাইয়ের হামলায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

আরও পড়ুন

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক...