রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বাজারে মিলছে শীতের সবজি, চড়া দামে বিক্রি

নিজস্ব প্রতিবেদক

শীত আসতে এখনও প্রায় দুই মাস বাকি। তবে বাজারে মিলছে নানান ধরনের শীতের সবজি। শীতের এসব সবজি বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে।

এ নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, বাজারে শীতের সবজির সরবরাহ অনেক কম।

সব মিলিয়ে ক্রেতা পর্যন্ত পৌঁছাতে বাড়তি খরচ লাগছে। তাই বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে। তবে আগামী দুই সপ্তাহের মধ্যেই দাম অনেকটা কমে যেতে পারে।

আজ শনিবার (১৫ অক্টোবর) বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি শিম, শালগম ও নতুন আলু ১২০ থেকে ১৪০ টাকা ও ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। মানভেদে বেগুন, গাজর, মুলা ও বরবটি কেজিতে ৮০ থেকে ১০০ টাকায়। এ ছাড়াও কাঁকরোল, চিচিঙ্গা, শসা, ঝিঙে, ঢ্যাঁড়স ও পটোল ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ প্রসঙ্গে বিক্রেতা লাভলু ইসলাম বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে সবজির সরবরাহ বাড়বে। তখন দাম কমে যাবে।

এদিকে সপ্তাহ ব্যবধানে বেড়েছে মাছের দামও। ছোট আকারের রুই কেজি ৩২০ টাকায়, যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে ২৮০ থেকে ২৯০ টাকায়। পাবদা মাছ আকারভেদে ৪৫০ থেকে ৬০০ টাকা, বেলে মাছ ৭৫০ টাকা, ট্যাংরা মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চিংড়ি ৪০০ থেকে ১ হাজার টাকা, তেলাপিয়া, পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা, কই মাছ ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা মনিরুল বলেন, সরবরাহ বেশি থাকলে দাম কমে। ইলিশ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ থাকায়, অন্য মাছের দাম বেড়েছে।

এদিকে সপ্তাহ ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম। খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি খোলা চিনি ৯৫ টাকায়, প্যাকেট চিনি ১০০ টাকায় এবং লাল চিনি ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি দেশি মসুরের ডাল ১৪০ টাকা ও ভারতীয় মসুরের ডাল ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ সপ্তাহে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, হাঁসের ডিম ১৯০ থেকে ১৯৫ টাকা ও দেশি মুরগির ডিম ২১০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৮০ টাকা, লেয়ার মুরগি ২৯০ টাকা এবং সোনালি মুরগির দাম ৩১০ থেকে ৩২০ টাকা। বাজারে ৭০০ টাকা কেজি গরুর মাংস এবং ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খাসির মাংস।

ক্ষোভ প্রকাশ করে ক্রেতা ফারিয়া পারভিন বলেন, বাজারে সবকিছুর দাম বেড়েই চলছে। এমন চলতে থাকলে কয়েক দিন পর না খেয়ে থাকতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...