রবিবার, ২৩ আগস্ট ২০২৬

ভারতীয়দের হৃদয়ের বিশেষ স্থানে রয়েছে বাংলাদেশ: দ্রৌপদী মুর্মু

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশ প্রত্যেক ভারতীয়ের হৃদয়ের একটি বিশেষ স্থান দখল করে আছে বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আজ শুক্রবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের ১০০ সদস্যের যুব প্রতিনিধি দলের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি এ কথা জানান।

ভারতের রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অংশীদার ও বন্ধু হতে পেরে ভারত গর্বিত। ভারত বাংলাদেশের সঙ্গে উন্নয়ন যাত্রা ভাগাভাগি করে চলেছে। এই চেতনা আমাদের দুই দেশ এবং আমাদের জনগণের মধ্যে গভীর বন্ধুত্বকে অনুপ্রাণিত করে। এটি রক্ষা করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশের স্বাধীনতা এবং এর উত্থান ও সমৃদ্ধি বিশ্ব সম্প্রদায়ের জন্য একটি অনুপ্রেরণার গল্প। বাংলাদেশের তরুণদের অতীত গৌরবের এবং ভবিষ্যৎ প্রতিশ্রুতিতে পূর্ণ।

ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে ও মনে একটি বিশেষ স্থান দখল করে আছে। আমাদের দেশগুলোর মধ্যে গভীর সভ্যতাগত সম্পর্ক রয়েছে। আমরা শিল্প, সঙ্গীত এবং সাহিত্যসহ অনেক কিছুর অংশীদার। আমাদের জোরালো সহযোগিতা সম্পর্কের প্রতিফলন।

ভারতের রাষ্ট্রপতি সম্প্রতি দিল্লি ও লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর বৈঠকের কথা স্মরণ করেন। যুব প্রতিনিধি দলের সদস্যদের উদ্দেশ্যে ভারতের রাষ্ট্রপতি বলেন, তারা সবাই বাংলাদেশের ভবিষ্যৎ নেতা। তারা শুধু বাংলাদেশের নয়, ভারত ও বাংলাদেশের অনন্য সম্পর্কের ভবিষ্যতেরও রক্ষক। ওই তরুণ-তরুণীরা দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে আগামী বছরগুলোতে বড় ভূমিকা পালন করবে।

দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশ ও ভারত উভয়েরই তরুণ জনগোষ্ঠী আছে। ভারতের জনসংখ্যার অর্ধেকেরও বেশি তরুণ। বাংলাদেশেও জনগোষ্ঠীর বড় অংশ তরুণ। দুই দেশের তরুণদের উদ্ভাবক, স্রষ্টা, নির্মাতা ও ভবিষ্যতের নেতা হিসেবে ‘গ্রিন এনার্জি’, ‘স্টার্ট আপ’ এবং প্রযুক্তিসক্ষম সেবার মতো অত্যাধুনিক ক্ষেত্রে অর্থ, স্বাস্থ্য ও শিক্ষায় নিয়োজিত করার আহ্বান জানান।

ভারতের রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভারতের অনেক মানুষের মধ্যে ইতিমধ্যে যোগাযোগ রয়েছে। আমাদের আরো অনেক কিছু করতে হবে। এ ক্ষেত্রে উভয় দেশের তরুণরাই অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

ভারতর রাষ্ট্রপতি আশা করেন, বাংলাদেশের যুব প্রতিনিধি দলের সদস্যরা এই সফরকে ভারতের বিভিন্ন দিক, বৈচিত্র্য, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্পকলা ইত্যাদি ক্ষেত্রের উন্নয়ন সম্পর্কে অন্তর্দৃষ্টি ও অভিজ্ঞতা অর্জনে কাজে লাগাবেন।

তিনি ‘সোনার বাংলা’ গড়ার পাশাপাশি একই আবেগ ও আন্তরিকতা নিয়ে বাংলাদেশ ও ভারতের জনগণের শান্তি, সমৃদ্ধি ও বন্ধুত্বের সুবর্ণ যুগের সূচনা করতে যুব প্রতিনিধিদের কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, বাংলাদেশ যুব প্রতিনিধি কর্মসূচিটি ২০১২ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে শুরু হয়েছিল। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল দুই দেশের মধ্যে সদ্ভাব এবং বোঝাপড়া বৃদ্ধি করা এবং তরুণদের মধ্যে ধারণার আদান-প্রদান এবং মূল্যবোধ ও সংস্কৃতি প্রচার করা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...