শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম নিউজ ডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ সালের শেষ দিকে বা ২০২৪ সালের শুরুতেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আশ্বাস দিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শারমেনের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার।

বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি বলেছেন যুক্তরাষ্ট্র আশা করেন বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আমরাও পরিষ্কার ভাষায় বলেছি, নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হবে। কিন্তু কে আসবে, কে আসবে না, তা রাজনৈতিক দলসমূহ বা ব্যক্তিদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

‘বিএনপি নির্বাচনে না এলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকবে কি না’ এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, গ্রহণযোগ্যতা ২০১৪ নির্বাচনে ছিল, সামনেও অবশ্যই থাকবে।

এ সময় নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অতীতের মতো নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে বলেও জানান তিনি।

বাংলাদেশের প্রতি মার্কিন নিষেধাজ্ঞা চেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব যদি মনে করেন বিদেশিদের সাহায্য নিয়ে নির্বাচনে বাধার সৃষ্টি করবেন, তাহলে সেটি ভুল ধারণা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখি মেলা উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা...