বুধবার, ২৯ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে শিশুদের কোভিড টিকাদান কার্যক্রম শুরু

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

সারা দেশের ন্যায় রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে  শুরু হয়েছে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড ভ্যাক্সিনেশন কার্যক্রম।

মঙ্গলবার (১১ অক্টোবর) কার্যক্রমের  প্রথম দিনে উপজেলার ৫ ইউনিয়নের ৫ টি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ১ হাজার ২ শত ৩৫ টি টিকা প্রদান করা হয়েছে।

কেন্দ্র গুলো হলো বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নারানগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, এইবার শিশুদের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত ফাইজার পেডিয়াট্রিক ভ্যাক্সিন প্রদান করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথমে স্কুল পর্যায়ে ও পরবর্তীতে সীমিত সময়ের জন্য ওয়ার্ড পর্যায়ে এ কার্যক্রম চলবে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ও করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, সুরক্ষা ওয়েবসাইট অথবা এ্যাপের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে কার্ড নিয়ে আসার পর শিশুদের এই টিকা প্রদান করা হয়েছে । তবে জন্মসনদ অনলাইন জটিলতার কারনে রেজিষ্ট্রেশন করতে না পারলেও টিকা নিতে পারবেন, সেক্ষেত্রে পরবর্তীতে রেজিষ্ট্রেশন করে সনদ পেতে পারবেন। পর্যায়ক্রমে কাপ্তাই উপজেলায় বসবাসকারী সকল ৫-১১ বয়সী শিশুদের এ টিকার আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানান ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...