রবিবার, ২৮ জুন ২০২৬

বাজার নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম নিউজ ডটকম

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার সূচনা বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী গণভবন থেকে কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় সভাপতিত্ব করেন।

কোভিড মহামারী ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্ররিস্থিতি বিবেচনায় দেশের অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে সরকার বিপর্যস্ত। তারপরও সরকার এ থেকে উত্তরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

“যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য মূল্যস্ফিতির মধ্যে পড়েছে। সেখানে আমরা ছোট দেশ, আমরাও এফেক্টেড হয়েছি।”

উৎপাদন বাড়ানোর তাগিদের পাশাপাশি অভ্যন্তরীণ বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণেরও গুরুত্ব দেন শেখ হাসিনা।

বাজারে সরবরাহ যাতে ব্যহত না হয়, সে ব্যপারে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, “চাল, ভোজ্যতেলের বাজার এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আমাদের মজুদ আছে ।”

বিদ্যুৎ ও পানি ব্যবস্থাপনায় সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। দেশের জনগণই সরকারের মূল শক্তি। করোনার মতো যুদ্ধকালীন সংকট থেকেও দেশকে মুক্ত করতে হবে।”

সভার শুরুতেই প্রধানমন্ত্রীকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় অংশগ্রহণ করায় শুভেচ্ছা জানান মন্ত্রিপরিষদের সদস্যরা। এছাড়া তাকে ৭৬তম জন্মদিনের শুভেচ্ছাও জানানো হয়।

একেনেক সভায় মোট ৭টি প্রকল্প উপস্থাপিত হয়। এর মধ্যে মোট ৭ হাজার ১৮ কোটি ৭৩ লাখ টাকার ৬টি প্রকল্প অনুমোদন পায়।

এসব প্রকল্পে সরকারের অর্থায়ন ৪ হাজার ৩৬২ কোটি ৬৩ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ২ হাজার ৩৮৬ কোটি ৪৮ লাখ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার...

লোহাগাড়ায় গোখরা সাপের কামড়ে ওঝার ঝাড়ফুঁক, প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের লোহাগাড়ায় গোখরা সাপের কামড়ে মো. সোহান উদ্দিন সোহান...

চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে দুই রাজমিস্ত্রী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নোহা গাড়ি ও মোটরসাইকেলের...

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড মেসির

প্রথম দুই ম্যাচে টানা জিতে নক আউট পর্ব নিশ্চিত...

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ...

আরও পড়ুন

মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে যদি কোনও অর্জন হয়ে থাকে, সেটি বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২৭ জুন) ত্রয়োদশ...

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন।শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে...

ঢাকা-বেইজিং ১৫ দফা যৌথ ঘোষণা, তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) সহায়তা দেবে চীন। বাংলাদেশ ও চীনের মধ্যে ঘোষিত ১৫ দফা যৌথ ঘোষণাপত্রে এ কথা জানানো হয়েছে।শুক্রবার...

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।শুক্রবার (২৬...