বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কক্সবাজার সুগন্ধা পয়েন্টে অবৈধ দোকান উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি

উচ্চ আদালতে দীর্ঘদিন চলমান মামলার জটিলতা শেষে কক্সবাজারের কলাতলীর সুগন্ধা পয়েন্টে দুই শতাধিক অবৈধ ঝুঁপড়ি দোকান উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। দীর্ঘদিন পর মামলার জটিলতা শেষে এই উচ্ছেদ অভিযানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার ১০ অক্টোবর ২২ ইং সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ এর নেতৃত্বে প্রথম ধাপে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে লাল মিয়া মার্কেটের ৩০ টি অবৈধ দোকান গুঁড়িয়ে দেয়া হয়।

উচ্ছেদের বিষয়ে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, উচ্চ আদালতের রায় অনুসারে সৈকতসহ সরকারি জমিতে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা ক্রমান্বয়ে উচ্ছেদ করা হবে।

অভিযানের বিষয়ে সুগন্ধা পয়েন্টে দক্ষিণ পাশের মার্কেটের সভাপতি রুবেল খান বলেন, সৈকতের বালিয়াড়িতে আমরা দীর্ঘ ৪০ বছর ধরে ব্যবসা করে আসছি। আমাদের ৩১ অক্টোবর পর্যন্ত উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবে প্রশাসনের পক্ষ হতে নিজ উদ্দ্যেগে সরে যেতে বলা হয়েছে। এসময় সরকারের কাছে পুনর্বাসন দাবী করেন তিনি ।

অভিযানকালে পুলিশ, আনসার, কউক সদস্যসহ আইন প্রয়োগকারী সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা...

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার...

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫)...

আরও পড়ুন

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। গত ২৫ থেকে ২৭ এপ্রিল ইস্পাহানি আদর্শ হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের অনুষ্টিত...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...