শনিবার, ১ আগস্ট ২০২৬

বান্দরবানে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

গাউছিয়া কমিটি বাংলাদেশ এর বান্দরবান জেলা শাখার আয়োজনে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ই অক্টোবর ) সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় ঈদগাহ মাঠে এসে শেষ হয়, পরে ঈদগাহ মাঠে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সকালে জেলার বিভিন্ন উপজেলা হতে নবী প্রেমিকদের মিলন মেলায় পরিনত হয় জেলার কেন্দ্রীয় ঈদ-গা মাঠ,জেলা সদরের ,রাজবিলা,কুহালং,সুয়ালক,রেইছা,বালাঘাটা হতে দলে দলে নারায়ে তাকবির-আল্লাহুআকবার স্লোগানে সহকারে হাজারো জনসাধারণ জড়ো হয় সমাবেশ স্থলে।

মিলাদ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক মিডিয়া ব্যাক্তিত্ব শায়ের এমদাদুল ইসলাম কাদেরী।

গাউসিয়া কমিটি বাংলাদেশ এর পার্বত্য বান্দরবান জেলার সভাপতি মোঃ হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তালেব মঈনীর সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,৪নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক,৮নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা।

এছাড়াও মাহফিলে আরো উপস্থিত ছিলেন জেলা সদররে বিভিন্ন ইউপি থেকে আশা আলেম সমাজের প্রতিনিধি,হাজারো নবীপ্রেমি জনসাধারণ।

মাহফিলে বক্তারা ১২ই রবিউল আউয়াল সারা পৃথিবীর মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ দিন ছিলো এর মর্মবাণী সকলের কাছে তুলে ধরেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন সরকারি,বেসরকারি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা ভাবে কর্মসূচি পালন করেছে।

এদিকে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) যথাযথ ভাবে পালনের ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শহীদুল ইসলাম জানান ধর্মীয় অনুষ্ঠানিকতা সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য সদর থানার পক্ষ থেকে বাড়তি নিরাপত্তায় পুলিশ সদস্য মোতায়েন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...