শনিবার, ১ আগস্ট ২০২৬

নিখোঁজের দু’দিন পর হালদায় ভেসে উঠলো মাদ্রাসা ছাত্রের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারীর হালদা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর মুহাম্মদ আনাসের (১৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৮ অক্টোবর) সকালে সাড়ে আটটার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের স্লুইস গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুহাম্মদ আনাস গড়দুয়ারা এলাকার মুহাম্মদ আবু তাহেরের ছেলে। সে হাটহাজারীর একটি মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র।

জানা যায়, গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে আনাস ও তার দুই বন্ধুসহ স্থানীয় ছেলেরা দুর্ঘটনা সংগঠিত এলাকায় ফুটবল খেলে কাদামাখা শরীরে নদীতে গোসল করতে নামলে আনাস ঠাঁই হারিয়ে পানির স্রোতে তলিয়ে যায়।

এসময় তার বাকি বন্ধুরা তৎক্ষনাৎ পানি থেকে উঠে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।

সন্ধ্যার পর থেকে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার তৎপরতা চালায়, প্রায় রাত ৮টা পর্যন্ত অভিযান চালালেও নিখোঁজ ছাত্রকে উদ্ধার করতে সক্ষম হয়নি, পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হয়। তবে রাত নয়টার পর উদ্ধার কার্যক্রম সমাপ্ত করে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কার্যক্রম পরিচালনা করেও তাকে পাওয়া যায়নি।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. শাহাজাহান বলেন, শিশুটিকে উদ্ধারে বৃহস্পতিবার ও শুক্রবার উদ্ধার অভিযান চালানো হয়।

আজ শনিবার সকালে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে মরদেহ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...