শনিবার, ২২ আগস্ট ২০২৬

ছোট হয়ে আসছে প্রশান্ত মহাসাগর, জন্ম নিচ্ছে নতুন অতি-মহাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রমশ ছোট হচ্ছে প্রশান্ত মহাসাগর। ফলে জন্ম নিতে চলেছে ‘অ্যামেসিয়া’ নামে একটি নতুন অতিমহাদেশ। এমনটাই দাবি করেছেন একদল অস্ট্রেলীয় বিজ্ঞানী।

অস্ট্রেলীয় বিজ্ঞানী জানিয়েছেন, প্রশান্ত মহাসাগর ধীরে ধীরে নিজের আকার হ্রাস করছে। প্রতি বছর অন্তত ১ ইঞ্চি করে ছোট হয়ে যাচ্ছে প্রশান্ত মহাসাগরের আকার। বর্তমানে এই হ্রাস চোখে না পড়লেও, ওই বিজ্ঞানীদের মতে অদূর ভবিষ্যতে যে কোনও সময় জন্ম নেমে নতুন এক অতিমহাদেশ।

বিজ্ঞানীদের মতে আমেরিকা মহাদেশ এবং এশিয়া মহাদেশ ক্রমশ একে অপরের দিকে এগিয়ে আসছে। একসময় দুটি মহাদেশ মিশে গিয়ে তৈরি হবে নতুন অতি-মহাদেশ, ‘অ্যামেসিয়া’।

তবে, বিজ্ঞানীদের গণনা অনুযায়ী তা হতে এখনও ২০ থেকে ৩০ কোটি বছর লাগবে। অস্ট্রেলিয়ার পার্থের কার্টিন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা একটি সুপার কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে এই ভবিষ্যদ্বাণী করেছেন।

সম্প্রতি ‘ন্যাশনাল সায়েন্স রিভিউ’-তে তাদের এই গবেষণা প্রকাশিত হয়েছে। তারা জানিয়েছেন এর আগে পৃথিবীতে যে অতি-মহাদেশগুলি গঠিত হয়েছিল, সেগুলি বিভিন্ন উপায়ে গঠিত হয়েছিল।

কোনওটি পূর্ববর্তী অতি-মহাদেশের ভেঙে যাওয়ার সময় গঠিত অভ্যন্তরীণ মহাসাগরগুলি মুছে গিয়ে তৈরি হয়েছে। কোনওটি পূর্ববর্তী অতি-মহাসাগর মুছে গিয়ে তৈরি হয়েছে। তবে, অতি-মহাদেশগুলি কেন বারবার তৈরি হয় এবং ভেঙে যায়, তা স্পষ্ট নয়।

তবে এর সঙ্গে যে টেকটোনিক প্লেট এবং ম্যান্টেলের সংঘর্ষ জড়িত, তা জানেন বিজ্ঞানীরা। তাই বাস্তবসম্মত টেকটোনিক সেটআপ ব্যবহার করে ৪-ডি জিওডাইনামিক মডেলিংয়ের মাধ্যমে অতি-মহাদেশ গঠনের ধাঁধার উত্তর খুঁজেছেন বিজ্ঞানীরা।

এখনও পর্যন্ত আবিস্কৃত বিশ্বের প্রাচীনতম অতি-মহাদেশ হল নুনা। আজ থেকে প্রায় ১৮০ কোটি বছর আগে সেটি গঠিত হয়েছিল। কার্টিন ইউনিভার্সিটির আর্থ ডাইনামিকস রিসার্চ গ্রুপের গবেষকরা জানিয়েছেন, গত ২০০ কোটি বছর ধরে, পৃথিবীর মহাদেশগুলি প্রতি ৬০ কোটি বছরে একটি অতি-মহাদেশ গঠন করে। অর্থাৎ বর্তমান মহাদেশগুলি ১০-২০ কোটি বছরের মধ্যে আবার একত্রিত হবে। তৈরি হবে নতুন অতি-মহাদেশ।

ধারণা করা হচ্ছে, প্রশান্ত মহাসাগর নিশ্চিহ্ন হয়ে গিয়ে একসঙ্গে মিশে যাবে আমেরিকা এবং এশিয়া মহাদেশ। তৈরি হবে বিশ্বের পরবর্তী অতি-মহাদেশ হিসাবে ‘অ্যামেসিয়া’।

সূত্র: ইন্ডিপেডেন্ট.ইউকে, নিউজনাইন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...