শনিবার, ২২ আগস্ট ২০২৬

সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি

আন্তর্জাতিক ডেস্ক

সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন অ্যানি আরনাক্স। বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ একাডেমি চলতি বছরের জন্য সাহিত্যে ১১৯তম নোবেল বিজয়ী হিসেবে এ ফরাসি লেখকের নাম ঘোষণা করে। ১৭তম নারী হিসেবে এই পুরস্কার জিতেছেন তিনি।

অ্যানি আরনাক্সের জন্ম হয়েছে ১৯৪০ সালের ১ সেপ্টেম্বর। তার সাহিত্য মূলত আত্মজীবনীমূলক ও সমাজবিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত।

নিজের লেখায় ধারাবাহিকভাবে এবং বিভিন্ন কোণ থেকে জীবনে লিঙ্গ, ভাষা ও শ্রেণি সম্পর্কিত বৈষম্যের বিষয়গুলো তুলে ধরেন তিনি। ‘যে সাহস ও তীক্ষ্ণতার মাধ্যমে তিনি ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত সংযম উন্মোচন করেছেন’ তার জন্য এবার সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মাননা নোবেল পেয়েছেন তিনি।

অ্যানি আরনাক্স ৩০টিরও বেশি সাহিত্যকর্ম লিখেছেন। নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ তিনি পাবেন এক কোটি সুইডিশ ক্রোনার।

উনবিংশ শতাব্দীতে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল আবিষ্কার করেন ডিনামাইট। যা ব্যাপক বিধ্বংসী বিস্ফোরক। এ বিস্ফোরকের ফলে বিপুল পরিমাণ অর্থের মালিক হন। তিনি মৃত্যুর আগে উইল করেন। যাতে প্রতি বছর পাঁচটি বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য পাঁচ জনকে এই অর্থ থেকে পুরস্কার দেওয়া হয়।

পাঁচটি বিষয় হচ্ছে— চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য ও শান্তি। ১৯০১ সাল থেকে এ নোবেল দেওয়া শুরু হয়।

এর অনেক পরে ১৯৬৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। ব্যাংক অব সুইডেন আলফ্রেড নোবেলের স্মৃতি রক্ষায় এই পুরস্কার চালু করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...