শনিবার, ২২ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে লরির চাপায় নিহত এক

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়ারহাট বিএসআরএম স্ট্রিল মিল কারখানার ভিতরে লরি চাপায় আতিকুল হাসান শাহারিয়ার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুল উপজেলার ইছাখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড হাফিজ গ্রামের মো. আমিন শরীফের ছেলে। সে গত ছয় মাস পূর্বে বিএসআরএম স্ট্রিল মিলের সাপ্লাইয়ার সিজদা মোটরসে ক্রেন হেলপার হিসেবে কাজে যোগদান করেন।

সিজদা মোটরসের মেকানিক্যাল ফোরম্যান মো. মাজেদুল ইসলাম বলেন, বুধবার রাতে আতিকুল কাজ করার সময় একটি গাড়ি আনলোড করার পরেই মোহাম্মাদীয়া এন্টারপ্রাইজের একটি লরি আনলোড করার জন্য আসে ঘটনাস্থলে।

এসময় আতিকুল পিছনে দাঁড়ানো ছিলো। ওই গাড়িটি পিছনে ব্রেক দেওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে সে। সাথে সাথে গাড়ির চালক এবং হেলপার পালিয়ে যায়। পরবর্তীতে আমাদের ক্রেন চালকসহ কয়েকজন এসে তাকে উদ্ধার করে কারখানার একটি গাড়ি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আতিকুলের পরিবারের অবস্থা খুবই খারাপ। পড়ালেখা ছেড়ে দিয়ে গত ৬ মাস পূর্বে আমাদের কোম্পানির ক্রেন হেলপার হিসেবে কাজ শুরু করেন। তার আরও এক ভাই ও দুই বছরের একটি ছোট বোন রয়েছে। এদিকে ছেলেকে হারিয়ে তার বাবা-মা বাকরুদ্ধ।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া আতিকুল হাসান শাহারিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...