শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

তিউনিসিয়ার জালে গোল উৎসবে বিশ্বকাপের প্রস্তুতি সারল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপের আগে পুরোদমে ছুটছে ব্রাজিল। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ছুটে চলছে তাদের জয়ের রথ। তিউনিসিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও রীতিমতো গোল উৎসব করেছেন রাফিনিয়া-নেইমাররা। তাতে বড় জয় নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্যারিসে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৫-১ গোলে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন রাফিনিয়া। সেই সঙ্গে আরেকটি গোলে অবদানও রাখেন রাফিনিয়া। গোল করা বাকিদের নাম হলো—নেইমার, রিশার্লিসন ও পেদ্রো।

বিশ্বকাপের আগে এই মাসে দুটি প্রীতি ম্যাচ খেল ব্রাজিল। দুই ম্যাচেই জিতেছে তারা। মোট দুই ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা করল ৮ গোল। তাছাড়া কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর এই নিয়ে টানা ১৫ ম্যাচে অপরাজিত ব্রাজিল।

তিউনিসিয়ার বিপক্ষে এদিন ১১তম মিনিটেই রাফিনিয়ার গোলে লিড পেয়ে যায় ব্রাজিল। এরপর ১৯ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন রিচার্লিশন।

পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-০ করেন নেইমার। মাঝে ১৮ মিনিটে ব্যবধান কমিয়েও ম্যাচে ফিরতে পারেনি তিউনিসিয়া। বরং আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তিতের দল। শেষ দুই গোলের একটি হলো রাফিনিয়ার অন্যটি পেদ্রোর। তাতে বড় জয়ের আনন্দে ভাসেন নেইমাররা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...