রবিবার, ২ আগস্ট ২০২৬

তুলির আঁচড়ে বর্ণিল সাজে দেবী প্রতিমা

মোহাম্মদ রিয়াদ হোসেন :

শরতের আকাশ জুড়ে পেঁজা তুলোর মত মেঘ আর নদীর পাড়ে কাশফুলে জানান দিচ্ছে পূজা আসছে। চারিদিকে আগমনী আবহাওয়া শুরু হয়ে গিয়েছে। ইউনেসকোর ইনট্যানজিবল হেরিটেজের স্বীকৃতি পাওয়া বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের শারদোৎসব কড়া নাড়ছে দরজায়। আর কদিন পর মণ্ডপে দেখা মিলবে ১০ হাতে অস্ত্র সজ্জিত দেবীর। ঢাকের বাদ্যি আর ঝরা শিউলির সুবাসে ভেসে আসছে পুজোর গন্ধ। করোনার কারণে গতবছর সীমিত পরিসরে পূজা অনুষ্ঠিত হলেও এবার জাকজমকভাবে উৎসব পালন করা যাবে বলে মনে করছেন আয়োজকরা।

মাটির কাঠামোগুলো রাখা সারিবদ্ধভাবে। তাতে রঙের প্রলেপ বসাচ্ছেন রাকেশ। কল্পনায় দেবী যেমন, তেমন আদলেই চোখ ফোটাচ্ছেন, পায়ে আলতা দিচ্ছেন, নখ রাঙাচ্ছেন লালে।এভাবে খড়, বাঁশ, মাটির তৈরি কাঠামো হয়ে উঠছেন শঙ্কর পালের কল্পনার দেবী দুর্গা।

আনোয়ারা উপজেলা সদরের জয়কালী শিল্পালয়ে সোমবার গিয়ে রাকেশ রায়ের এই শিল্পকর্মের দেখা মেলে। প্রায় ৬ বছর ধরে তিনি এখানে প্রতিমা তৈরি করছেন। উপজেলার বেশির ভাগ প্রতিমাই নির্মাণ করা হয় এখানে।

রাকেশ রায় বলেন, ‘এখন তো দম ফেলবার ফুরসত নেই। শেষ সময়ে এসে ব্যস্ততা বেড়ে গেছে। রঙের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন প্রতিমার গায়ে পোশাক জড়ানোর কাজ চলছে।’

দুই বছর করোনার মহামারী কাটিয়ে এবার অর্ডার অনেক বেড়েছে। এবার তার প্রতিষ্ঠান ৫২টি প্রতিমা নির্মাণের অর্ডার পেয়েছে।

রাকেশ রায় বলেন, ‘গত বছর তো পূজায় কোনো উৎসবের আমেজ ছিল না। প্রতিমার অর্ডারও অনেক কম ছিল। তবে এবার ভালোই অর্ডার পেয়েছি। এখন শেষ সময়ে এসেও অনেকে অর্ডার নিয়ে আসছেন। সময় না থাকায় কয়েকজনকে ফিরিয়েও দিয়েছি।’

কল্পন
কল্পনার রঙে সাজছেন দুর্গা

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিমা-শিল্পীদের ব্যস্ততা। দেবী দুর্গার পাশাপাশি পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতীর প্রতিমাও।

রবিবার ২৫ সেপ্টেম্বর থেকে মহালয়ার মাধ্যমে শুরু হয়েছে পূজার আড়ম্বর।দিন-রাত পরিশ্রম করে মৃৎশিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছেন অসাধারণ নৈপুণ্য সব প্রতিমা। আগামী ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দেবী বন্দনা। ৫ দিনব্যাপী এ অনুষ্ঠান চলার পর ৫ অক্টোবর মহাদশমীর মধ্য দিয়ে শেষ হবে প্রতিমা বিসর্জন।

এবারের দুর্গাপূজার সর্বশেষ প্রস্তুতির বিষয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুগ্রীব মজুমদার দোলন জানান, এবার উপজেলার ১১টি ইউনিয়নের ১২০টি মণ্ডপে সার্বজনীন পূজা এবং ১৩৫ মণ্ডপে ঘটপূজা উদযাপন হবে। আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। এর মধ্যে প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে বৈঠক হয়েছে। আশা করি সবার সহযোগিতায় পূজা শেষ হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...