বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মন্ত্রী হতে চান ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক

ঢালিউদের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। একের পর এক সিনেমা দিয়ে জয় করেছেন দর্শকদের ভালোবাসা। সেই সঙ্গে সড়ক আন্দোলনের নানা কার্যক্রমের সঙ্গেও তিনি সব সময় নিয়োজিত থাকেন।

এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি তিনি। সম্প্রতি এই জনপ্রিয় নায়ক মন্ত্রী কিংবা রাজনীতিতে আসার বিষয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।

এক সাক্ষাৎকারে সাংবাদিকদের ইলিয়াস কাঞ্চন বলেন, মন্ত্রিত্ব দিলে তার পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে দিতে হবে। বহু মন্ত্রী আছেন তারা কিন্তু পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারেন না।

রাজনীতিতে আসতে চান কি-না জানতে চাইলে তিনি জানান, অবশ্যই আমি রাজনীতি করতে চাই। কারণ, আমি দেশের মানুষের জন্য যা করতে চাই, করতে পারছি না। আমি দেখেছি যে এই একটাই জায়গা আছে ‘রাজনীতি’। এটা ছাড়া আসলে রাষ্ট্র এবং দেশের পরিবর্তন সম্ভব না। রাজনীতির অবশ্যই প্রয়োজন আছে। তবে কোন এলাকা থেকে করব সেটা এই মুহূর্তে আমি বলতে চাই না। এগুলো সম্পূর্ণই আমার মনের ভাবনা।

তিনি আরও বলেন, এর আগে এমপি হওয়ার জন্য অনেক আলোচনা হয়েছে। একজন এমপি কি করতে পারে, কি করে এমপিরা, তার কি ক্ষমতা আছে। মানুষের আকাঙ্ক্ষাই যদি পূরণ না করতে পারি, তাহলে আমি এমপি হতে চাই না। সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষ আমাকে কি হিসেবে চায় সেটা আপনারা দেখেন না? এখন মনে করনে, কিছু শিল্পী আছেন তাদেরকে আমরা আজীবন সদস্যপদ দিয়েছি।

এখন সিনিয়র শিল্পী যারা আছেন সূচন্দা ম্যাড্যাম, ববিতা ম্যাডাম, ফারুক ভাই আছেন, এ ছাড়া আমাদের সোহেল ভাই আছেন। এখন তারা যদি তাদের যে অভিজ্ঞতা কাজে লাগিয়ে নেতৃত্ব দিতে চায়, তাহলে অবশ্যই আমরা তাদের সম্মানের সঙ্গে গ্রহণ করব।

আমার ইচ্ছা হচ্ছে জনগণ আমার কাছে যেটা চায় সেই অভাব, সেই চাওয়া, তার প্রতিফলন যদি ঘটাতে পারি, তাহলে একটা কাজের দায়িত্ব নিতে পারি। যেমন শিল্পী সমতিতে আমি আসতে চাই নাই, সবাই আমাকে জোর করে নিয়ে এসেছে। আমি কি এই আট মাসে কিছুই করতে পারিনি, আপনারাই বলেন? আমি যতক্ষণ নেতৃত্ব দেওয়ার জায়গাটা ফিল না করব, ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারব না।

সড়ক আন্দোলন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সড়ক আন্দোলনে ঘাটতি তো অবশই আছে। সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে সরকারের ইচ্ছা থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে। সরকারকে কাজগুলো করতে হবে, সরকারকে যুগোপযোগী আইন করতে হবে, সেগুলোকে বাস্তবায়ন করতে হবে।

সরকারকে সড়ক নির্মাণ করতে হবে। রাস্তায় আনফিট গাড়ি যেন না চলে তাকেই ব্যবস্থা করতে হবে। এবং যারা সড়ক ব্যবহার করে, তাদেরকে সঠিক নিয়ম, আইন-কানুন শেখাতে হবে। এই কাজগুলো সরকারকে করতে হবে। সরকার যদি সব কিছু ঠিকমতো পালন না করে, তাহলে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমরা কি করতে পারি।

সর্বোচ্চ ছাত্রদেরকে বোঝাতে পারি। সড়ক দুর্ঘটনা রোধ করতে ইচ্ছাটা থাকা দরকার। আমি বহুবার সড়ক মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন অনেক অসহায়, কার কাছে অসহায় সেটা আপনারা বুঝে নেন। আমার বিরুদ্ধে অপ্রচার তো এখনও বন্ধ হয়নি। আমি যে টার্মিনালে ড্রাইভারদের ট্রেনিং করাতে যেতাম সেখানে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আমি এখনও সেখানে যেতে পারছি না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...