শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

জাহাজের মালামাল চুরি করতে গিয়ে ৯ জন আটক, ১২ জনের বিরুদ্ধে মামলা

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় নোঙর করা এমভি টিটু-০৭ জাহাজ থেকে আমদানি করা স্ক্র্যাপ চুরি করার সময় জাহাজের মাষ্টারসহ ০৯ জনকে আটক করেছে নৌ পুলিশের সদস্যরা।

বুধবার (২১ সেপ্টেম্বর ) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট নৌ থানার টহলদলের সদস্যরা তাদের আটক করে।

তাদের থেকে ১২৫০ কেজি আমদানিকৃত স্ক্যাপ,ওয়ারসীল কাটার যন্ত্র ও বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে।

মামলার আসামিরা হলেন – মাষ্টার মো. জসিম উদ্দিন (৪০), ড্রাইভার মো. মোক্তার হোসেন (৩৭), সুকানী মো. নাজমুল হাসান (২৪), মো. রাজিব খলিফা (২৫), করিম উদ্দিন (২২), আব্দুর রহিম (৩০), জাহিদ (২১), কালাম (৩৮), আব্দুল (২৪),মো. ইদ্রিস (৩৫), মো. সাজ্জাদ (২৩) এবং আবু তাহের (২৪)।

এদের মধ্যে মো. ইদ্রিস, সাজ্জাদ, আবু তাহেরের বাড়ির কর্ণফুলীর চরপাথরঘাটায় বাকি আসামিদের বাড়ি চট্টগ্রামের বাইরে বলে জানা গেছে।

সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, পুলিশ সদস্যরা কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় নোঙর করা এমভি টিটু-০৭ জাহাজ থেকে আমদানি করা স্ক্র্যাপ চুরি করার সময় জাহাজের মাস্টার, জসিম উদ্দিনসহ মোট ১১ জনকে হাতেনাতে আটক করে।

বর্তমানে ৯জন আটক সহ মোট ১২ জনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

আরও পড়ুন

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...