চট্টগ্রামের কর্ণফুলীতে চোখ ওঠা বা কনজাংটিভাইটিস রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। ফলে জনগণ চোখ নিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে। শিশু থেকে বৃদ্ধ, কেউ এ রোগের আক্রমণ থেকে বাদ যাচ্ছে না। বর্তমানে এ উপজেলায় হঠাৎ করেই কালো চশমা পরা মানুষের সংখ্যা বেড়ে গেছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না থাকায় থাকায় জনগণ চোখের কোনো ভালো চিকিৎসা করাতে পারছে না।
ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, চোখ ওঠা রোগের কারণে তাঁরা এ চশমা পরছে। এ ছাড়া চোখ ওঠার কারণে অনেকের দৈনন্দিন কাজকর্ম স্থবির হয়ে পড়েছে।
বড়উঠান এইচ এ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র আরফাত হোসেন বলেন, ‘চোখে কাটা কাটা বাজে। চুলকায়। আলোর দিকে তাকাতে পারি না। ঘুম থেকে উঠে দেখি দু’চোখ আটকিয়ে গেছে।’
বড়উঠান মিয়ারহাট এলাকার বাসিন্দা গার্মেন্টস শ্রমিক মোহাম্মদ জাহেদ বলেন, কাল হঠাৎ আমি চোখ উঠা রোগে আক্রান্ত হই। পরে আমার পরিবারের স্ত্রী ছাড়া বাকি সবাই একই রোগে আক্রান্ত।
বড়উঠান সান সাইন প্রি- ক্যাডেন্ট স্কুলের অধক্ষ এমদাদুল উল্লাহ খান রিহাদ বলেন, আমার স্কুলের বেশকিছু শিক্ষার্থীর মাঝে এ রোগ ছড়িয়েছে যেহেতু ছোঁয়াচে রোগ ছোঁয়াচে রোগ তাই ‘আক্রান্তদের আমরা ছুটির ব্যবস্থা করে দেই।’
বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশগত কারণে বর্ষার শুরু ও শেষের দিকে চোখ ওঠা স্বাভাবিক। এ সময়ে আতঙ্কিত না হয়ে একটু সাবধানতা অবলম্বন করলে নিজেকে এবং পরিবারের সদস্যদের এ রোগ থেকে রক্ষা করা সম্ভব।
এই বিষয়ে জানতে উপজেলার দায়িত্বরত চিকিৎসক ডা. নওশাদ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পার্শ্ববর্তী আনোয়ারা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুনুর রশীদ বলেন, রোগটি একটি ভাইরাল ইনফেকশন, এই রোগটি চট্টগ্রাম সহ সারাদেশে মোটামুটি রয়েছে। এই রোগটিতে একজন আক্রান্ত হলে বাড়ির ও আশেপাশের সবাই আক্রন্ত হয়ে যায়। এই রোগটিতে একটু সতর্ক থাকলে ও চিকিৎসকের পরামর্শে ঔষুধ সেবন করলে সহজেই সেরে যায়।
ভাইরাসজনিত রোগ যেহেতু নিজেকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যারা রোগটিতে আক্রান্ত হয়েছে তারা যেন কালো চশমা ব্যবহার করে ও সুস্থ মানুষ থেকে দুরত্ব বুঝাই রেখে চলে। এই রোগে আক্রান্ত হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তাইলে মোটামুটি ৭-১০ দিনের মধ্যে সেরে যাবে।
