বুধবার, ৫ আগস্ট ২০২৬

কর্ণফুলীর ইয়াবা ডিলার আজম গ্রেফতার

সিন্ডিকেটের মাধ্যমে আনত ইয়াবা, বাঁশখালীর শহিদ ও ছৈয়দ থেকে নিত অস্ত্র

মো. মহিউদ্দিন

মায়ানমার থেকে সাগরপথে সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা এনে সেগুলো দেশের বিভিন্ন জায়গার মাদক কারবারিদের নিকট পাইকারি ও খুচরাভাবে বিক্রি করতেন কর্ণফুলীর ইয়াবা ডিলার আজম উদ্দিন চৌধুরী ও তার সহযোগীরা।

সেই আলোচিত বড় ডিলার আজম উদ্দিন চৌধুরী (২৬) অবশেষে র‍্যাবের হাতে ৬ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ২লাখ ২০ হাজার পিস ইয়াবা ও দেশীয় দুটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হলেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) কর্ণফুলী উপজেলার শাহমিরপুর বাদামতল এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে মাদক ডিলার আজম উদ্দিন সাগর (২৬) ও তার সহযোগী .ছৈয়দ নুর প্রকাশ রুবেল হোসেন (৩০) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন – বড়উঠান শাহমীরপুর উজির খান চৌধুরী বাড়ির মৃত সুলতান আহম্মেদ পুত্র মোঃ আজম (৩৫) ও আব্দুন নুরের পুত্র মোঃ রুবেল।

আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব -৭ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ।

তিনি জানান, আটক মো. আজম ৫-৬ বছর ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। প্রাথমিক অবস্থায় সে ইয়াবা সরবরাহের কাজ করতো। পরবর্তীতে ইয়াবার বড় চালান পেয়ে বসতঘরের টিনশেড বেষ্টিত একটি ঘরের মধ্যে মাটিতে গর্ত করে বস্তায় ভরে লুকিয়ে রেখেছিল। সে ইয়াবা এবং দেশিয় অস্ত্র ও গোলাবারুদ মাটি চাপা দিয়ে মজুদ করে রাখতো। পরবর্তীতে খুচরা ইয়াবা ব্যবসায়ীদের কাছে ছোট ছোট প্যাকেটে করে ইয়াবার চালান সরবরাহ করতো।

তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো দিয়ে তারা স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতকল্পে ব্যবহার করতো। অস্ত্র ও গোলাবারুদ বাঁশখালীর অস্ত্র ব্যবসায়ী শহিদ ও ছৈয়দের কাছ থেকে সংগ্রহ করে বলে স্বীকার করেছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ আরও জানান, টেকনাফে কয়েক দিন আগে ইয়াবার একটি চালান জব্দ করা হয়। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা ডিলার সম্পর্কে ধারণা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে শনিবার শাহমিরপুর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...