বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

৭৯টি বিলাসবহুল গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের মাধ্যমে কার্নেট দ্য প্যাসেজ সুবিধায় আনা বিলাসবহুল ৭৯টি গাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলাম শাখার ডেপুটি কমিশনার সন্তোষ সরেন এ তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বিভিন্ন সময়ে ‘কার্নেট ডি প্যাসেজ’ সুবিধায় বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের গাড়ি আমদানি করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট আমদানিকারকরা গাড়িগুলো খালাস করেনি। আমদানি করা ও খালাস না হওয়া গাড়িগুলো নিষ্পত্তির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক পত্রের মাধ্যমে ২০২২ সালের ২ জানুয়ারি একটি ইনভেন্ট্রি কমিটি গঠন করা হয়। এ কমিটি আমদানি করা ওই গাড়িগুলো সরেজমিনে পরিদর্শন করে ইনভেন্টরি প্রতিবেদন দাখিল করেন। তার পরিপ্রেক্ষিতে ৭৯টি গাড়ির নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

কাস্টমস সূত্রে জানা গেছে, বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুইজার, ল্যান্ড রোভার, জাগুয়ার, লেক্সাস ও মিটসুবিশি ব্র‍্যান্ডের গাড়িগুলো নিলামে বিক্রি হবে। আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর গাড়িগুলো পরিদর্শন করতে পারবেন ক্রেতারা। ২২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ২৫ সেপ্টেম্বর বেলা ২টা পর্যন্ত আগ্রহী ক্রেতারা দরপত্র জমা দিতে পারবেন। দরপত্র চট্টগ্রাম কাস্টমস হাউস, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, (নিচ তলা সাধারণ শাখা, রুম নং-১৩৮), কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা আইডিবি ভবন (৪র্থ তলা), সহকারী/ডেপুটি কমিশনার (সদর), কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট ও নিলাম শাখা, কাস্টম হাউস, মোংলায় রক্ষিত টেন্ডার বক্সে জমা দেওয়া যাবে।

এছাড়া ব্যক্তি পর্যায়ে এনআইডি নম্বর ও টিআইএন নম্বর দিয়ে এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর ও টিআইএন নম্বর দিয়ে খুব সহজেই যে কেউ ঘরে বসে এই নিলাম কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে কাস্টমস হাউসের নিলাম শাখার ডেপুটি কমিশনার সন্তোষ সরেন বলেন, আমরা গাড়িগুলো নিলামে বিক্রির জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স পারমিট সংগ্রহ করেছি। কাজেই গাড়িগুলো বিক্রিতে আর বাধা নেই। ক্রেতাকে আলাদা করে আর ক্লিয়ারেন্স পারমিট সংগ্রহ করতে হবে না। তাই এবার আশা করছি আমরা ভালো সাড়া পাবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...