রবিবার, ১০ মে ২০২৬

আফগানিস্তান – পাকিস্তান ম্যাচে শারজাহ’র গ্যালারীতে মারামারি ৩৯১ সমর্থক গ্রেপ্তার

খেলাধুলা

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে আফগানদের কাঁদিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। ম্যাচ জয়ের খুব কাছে গিয়েও এভাবে একজন বোলারের কাছে হারটা যেন কোনোভাবেই মানতে পারেননি গ্যালারিতে বসে থাকা আফগান সমর্থকরা।

হেরে যাওয়ার পর দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় মারামারি। বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায় পাকিস্তানের সমর্থকদেরকে গ্যালারির চেয়ার খুলে মারছে আফগান সমর্থকরা।

তাতে ক্ষতিগ্রস্ত হয় মাঠের অবকাঠামো। যে কারণে চটেছে আরব আমিরাতে পুলিশ। এরই মধ্যে ৩৯১ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। যার মধ্যে ৯৭ জন গ্রেফতার হয়েছে মাঠের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করায়। তাদেরকে তিন হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৭৭ হাজার টাকার বেশি) জরিমানাও করা হয়েছে।১১৭ জন গ্রেফতার হয়েছে পাকিস্তানি সমর্থকদের আক্রমণ করায়।

দেশটির সংবাদ মাধ্যম ‘নিউজওয়্যার’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, সংঘাতে অংশগ্রহণকারীদের বড় অংকের জরিমানা, ভিসা বাতিল ও আজীবনের জন্য আরব আমিরাতে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে।

গত ৭ সেপ্টেম্বর অবশ্য দ্বন্দ্বটা শুরু হয়েছিল মাঠেই। আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য পাকিস্তানের তখন প্রয়োজন ছিল ৮ বলে ১২ রান। উইকেটে ছিলেন একমাত্র জাত ব্যাটার আসিফ আলি। বাবর বাহিনীকে জেতাতে হলে, তখন তিনিই শেষ ভরসা। এমন সময়ে আফগান পেসার ফরিদ আহমেদের বলে শর্ট ফাইন লেগে ধরা পড়েন আসিফ। পাক এ ব্যাটার ভালো করেই জানতেন, তিনি আউট হলে ম্যাচ জেতানোর মতো আর কোনো জাত ব্যাটার ক্রিজে থাকবেন না। তাই নিজের ওপরই হয়তো তার রাগ হচ্ছিল। ম্যাচের এমন উত্তেজনাকর মুহূর্তে আউট হয়ে মেজাজটা আর ধরে রাখতে পারলেন না আসিফ। এমন মুহূর্তে উইকেট পেয়ে আসিফের সামনে এসে কিছু একটা বলেন ফরিদ। সেটা শুনে আসিফ মেজাজ হারান, ব্যাট উঁচিয়ে আফগান পেসারকে মারতে যান। পরে আরেক আফগান ফিল্ডার এসে সরিয়ে নেন আসিফকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

আরও পড়ুন

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়' পরিদর্শন করেছেন।৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...