বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে ছুরিকাঘাতে আ.লীগ নেতার টাকা ছিনতাই

জয়নাল, বোয়ালখালী

বোয়ালখালীতে দোলন বড়ুয়া (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাত করে ৩০০ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আজ (১০ সেপ্টেম্বর) শনিবার ভোর ৫টার দিকে উপজেলার আরাকান সড়কের বড়ুয়ার টেক এলাকায় এ ঘটনা ঘটেছে।

তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার ভাই বাবুল বড়ুয়া।

আহত ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দোলন বড়ুয়া মধ্যম শাকপুরা বড়ুয়ার পাড়ার রবীন্দ্র বড়ুয়ার ছেলে। তিনি ইপিজেডে পোশাককারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রণি চৌধুরী জানান, ভোর ৫টার দিকে দোলন বড়ুয়া তার কর্মস্থল পতেঙ্গা ইপিজেডের উদ্দেশ্যে ঘর থেকে বের হন। তিনি পায়ে হেঁটে শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় পৌঁছলে দুইটি মোটর সাইকেল যোগে দুষ্কৃতিকারীরা তার গতিরোধ করে ধারালো অস্ত্রের মুখে জ্জিমি করে পকেটে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেন। এর একপর্যায়ে দোলন বড়ুয়া মোবাইলটি ফেরত দিয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় থানা পুলিশকে জানানো হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...