বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বর্ষীয়ান রাজনীতিবিদ সাজেদা চৌধুরী হাসপাতালে

চট্টগ্রাম নিউজ ডটকম

জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার সিএমএইচের আইসিসিইউতে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ফরিদপুর-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সংসদ উপনেতার অসুস্থ থাকার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শক্রমে ১২ সেপ্টেম্বর নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হলো।

সম্মেলনের তারিখ ও সময় পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শক্রমে জানিয়ে দেওয়া হবে। গত ১ সেপ্টেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

এদিকে সংসদ উপ‌নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ক‌রে তার নির্বাচনি এলাকা ফরিদপুরের নগরকান্দা ও সালথায় উপজেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর দোয়া করেছেন মুসল্লিরা।

এ ব্যাপারে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, আমাদের নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী বেশ কিছু দিন ধরেই অসুস্থ। পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়েছে। তার পরিবারের সদস্যরা সবার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...