মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বাঁশখালীর ভয়াবহ অগ্নিকাণ্ড পরিদর্শনে জেলা প্রশাসক

জসীম উদ্দীন, বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে পশ্চিম চাম্বল জলদাশ পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ৩২ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর)  দুপুরে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা প্রদান করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে নগদ ৫০০০ টাকা, ১ বান্ডেল করে ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ নগদ ৩০০০ টাকা, ৩০ কেজি চাল, ১৫ কেজি শুকনো খাবার ও পরিবার প্রতি ৫টি করে কম্বল বিতরণ করেন।

এর আগে সকালে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী।

উল্লেখ্য যে, বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩২ বসতঘরের প্রায় ৬০ থেকে ৬৫ টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা ছাড়িয়েছে বলে জানান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

বুধবার (৭ সেপ্টেম্বর) গভীর রাত ৩টার সময় বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বাংলাবাজার সংলগ্ন জলদাশ পাড়ায় বিদ্যুতের শকট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন মুহূর্তেই সব দিকে ছড়িয়ে পড়লে কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...