বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে চলছে ৩২ ঘণ্টার হরতাল

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল, ৭ সেপ্টেম্বর রাঙ্গামাটি শহরে পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যানের বৈঠক বাতিলসহ ৭ দফার দাবিতে ৩২ ঘন্টা হরতালের প্রথম দিন চলছে।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে রাঙ্গামাটিতে আজ ভোর ৬টা থেকে আগামীকাল বুধবার দুপুর ২টা পর্যন্ত টানা ৩২ ঘণ্টার হরতাল চলবে।

সোমবার (৫ সেপ্টেম্বর) পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার পূর্ণদিবস ও বুধবার অর্ধদিবসসহ মোট ৩২ ঘণ্টা হরতালের ডাক দেয়।

হরতালের কারণে সকাল থেকে রাঙ্গামাটি শহরের ভেদভেদী, কলেজগেট, বনরূপা, কাঁঠালতলী, পৌরসভা, পুরাতন বাসস্টেশন, রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা।

তারা শহরের বিভিন্ন এলাকায় পিকেটিংয়ের পাশাপাশি পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল ও ৭ দফা বাস্তবায়নের দাবিতে শহরের বিভিন্ন স্থানে মিছিল, পথসভা করছে।

হরতালের কারণে সড়ক ও নৌপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। সকালে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত লোকজন হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে এবং শহরের বেশির ভাগ দোকানপাট বন্ধ রয়েছে।

এদিকে, হরতালের কারণে শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

আরও পড়ুন

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...