সোমবার, ২৯ জুন ২০২৬

আরও ৩টি মেরিন একাডেমি স্থাপন করা হবে: খালিদ মাহমুদ

চট্টগ্রাম নিউজ ডটকম

দেশে দক্ষ নাবিক তৈরি করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আরও তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে বলে জানিয়েছেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

তিনি বলেন, বর্তমানে দেশে নতুন চারটি মেরিন একাডেমি বরিশাল, রংপুর, সিলেট ও পাবনা এবং পুরোনো মেরিন একাডেমি চট্টগ্রামসহ মোট পাঁচটি মেরিন একাডেমি রয়েছে। বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচ থেকে পাস করা ৩৫৯ জনের চাকরি দেশি-বিদেশি জাহাজে হচ্ছে।

ফিমেল ক্যাডেটরা আমেরিকা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের জাহাজে নিয়োগ লাভ করেছে। বাংলাদেশের দক্ষ নাবিকের সুযোগ আছে।

আমরা আরও দক্ষ নাবিক তৈরি করব। যার ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে। নতুন চারটি মেরিন একাডেমির অনেক চ্যালেঞ্জ আছে; সেগুলো ওভারকাম করতে হবে।

সোমবার (৫ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, সিলেট এবং পাবনার উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সংক্রান্ত বৈঠকে এসব তথ্য জানানো হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মেরিন একাডেমির কমান্ডেন্টগণ জুম সভায় উপস্থিত ছিলেন।

বৈঠকে নতুন চারটি মেরিন একাডেমির জনবল নিয়োগ, বাজেট, সিমুলেটর ক্রয়, জমি অধিগ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। সভায় জানানো হয় যে, চারটি নতুন মেরিন একাডেমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির এফিলিয়েশন পেয়েছে।

সভায় আরও জানানো হয় যে, সম্প্রতি সিলেটে ভয়াবহ বন্যার সময়ে সিলেট মেরিন একাডেমি খুবই মানবিক ভূমিকা রেখেছে। নতুন মেরিন একাডেমিতে বন্যার্তদের আশ্রয় দিয়ে প্রশংসিত হয়েছে।

নতুন প্রতিষ্ঠান সিলেট মেরিন একাডেমি সিলেটের মানুষের হৃদয় জয় করেছে। অন্যান্য মেরিন একাডেমি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সিলেট মেরিন একাডেমির মতো মানবিক দৃষ্টান্ত স্থাপন করবে বলেও জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫)...

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে...

সাতকানিয়ায় অপহরণের পর ব্রিজের নিচে ফেলে যাওয়া যুবকের মৃত্যু

সাতকানিয়া উপজেলার এক যুবককে অপহরণের পর  মারধর করে রক্তাক্ত...

পার্কভিউ হাসপাতালে ১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক

পার্কভিউ হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রায় নতুন মাইলফলক...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

আরও পড়ুন

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর...

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে ৩৭ বছর বয়সী এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে।রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টায়...

সাতকানিয়ায় অপহরণের পর ব্রিজের নিচে ফেলে যাওয়া যুবকের মৃত্যু

সাতকানিয়া উপজেলার এক যুবককে অপহরণের পর  মারধর করে রক্তাক্ত অবস্থায় বান্দরবানের একটি ব্রিজের নিচে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর...

পার্কভিউ হাসপাতালে ১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক

পার্কভিউ হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রায় নতুন মাইলফলক হিসেবে ‘১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক’ উপলক্ষে এক বৈজ্ঞানিক সিম্পোজিয়াম এবং অত্যাধুনিক নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ-এর...