বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস

আন্তর্জাতিক ডেস্ক

ঋষি সুনাককে হারিয়ে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লিজ ট্রাস। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা এবং দেশটির বর্তমান এই পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী মনোনীত করা হবে বলে আশা করা হচ্ছে। ব্রিটিশ নারী এই রাজনীতিক এমন এক সময়ে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন যখন যুক্তরাজ্য জীবনযাত্রার সংকট, শিল্প অস্থিরতা এবং অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছে।

সোমবার ব্রিটিশ সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়) ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নিয়ে দেশটির সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে লিজ ট্রাসের টানা কয়েক সপ্তাহের প্রতিদ্বন্দ্বিতার পর আজ দলীয় নেতা এবং নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।

আর এর মাধ্যমে অবসান ঘটবে বরিস জনসনের শাসনের। টানা কয়েক মাস ধরে নানামুখী কেলেঙ্কারি এবং সমালোচনার পর গত জুলাই মাসে তিনি পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন।

সোমবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার পর মঙ্গলবার বিজয়ী প্রার্থী ব্রিটিশ রানী এলিজাবেথের সাথে দেখা করতে স্কটল্যান্ডে যাবেন। সেখানে নতুন নেতাকে সরকার গঠন করতে বলবেন রানী।

ট্রাস ক্ষমতা পেলে তিনি হবেন ২০১৫ সালের ভোটের পর ব্রিটেনের চতুর্থ কনজারভেটিভ প্রধানমন্ত্রী।

এই সময়জুড়ে দেশটি একটার পর একটা সংকটের মধ্যে পড়েছে। জুলাইয়ে ১০ দশমিক ১ শতাংশ মুদ্রাস্ফীতির শিকার হওয়া যুক্তরাজ্য দীর্ঘ মন্দার মধ্যে পড়তে যাচ্ছে বলে পূর্বাভাসগুলেতে বলা হয়েছে।

বরিস জনসনের মন্ত্রীসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা ট্রাস (৪৭) ব্রিটেনের জীবনযাত্রার সংকট সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রধানমন্ত্রী হলে দেশে জ্বালানি তেলের মূল্যের ঊর্ধ্বগতির রাশ টেনে ধরতে এক সপ্তাহের মধ্যেই একটি পরিকল্পনা ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তবে কীভাবে তিনি জ্বালানি তেলের মূল্যের ঊর্ধ্বগতি মোকাবেলা করতে চান সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। শুধু যুক্তরাজ্য নয় বরং বিশ্ববাজারেই জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। গোটা বিশ্বেই এর নেতিবাচক প্রভাব পড়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...