বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিলাইছড়িতে প্রেমিকাকে হত্যার অভিযোগে প্রেমিক গ্রেফতার

সুজন কুমার তঞ্চঙ্গ্যা , বিলাইছড়ি (রাঙ্গামাটি)

বিলাইছড়িতে ইলিনা চাকমা( ১৭) নামে এক কিশোরীকে হত্যার দায়ে ঘাতক প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ( ৪ সেপ্টেম্বর) বিকালে রাঙ্গামাটি সদর এবং কাপ্তাই থানা এলাকার সীমান্তবর্তী জীবতলী নামক জায়গা থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শান্তি জীবন চাকমা (২৯) কেংড়াছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঙ্গালকাটা এলাকার বাসিন্দা মৃত বিজিন্দ্র চাকমার ছেলে।

থানা সূত্রে জানা যায়, ঘাতক শান্তি জীবন চাকমাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাঙ্গামাটি সদর এবং কাপ্তাই থানা এলাকার সীমান্তবর্তী জীবতলী নামক জায়গা থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনসাধারণের সহযোগীতায় গ্রেফতার করা হয় ।

গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শান্তি জীবন চাকমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ইলিনার। এক পর্যায়ে দুজনেই পালিয়ে যায়, পরে এলাকাবাসী বিষয়টি জানতে পারলে ইলিনার বয়স ১৭ হওয়ায় আংটি পড়িয়ে নিজ বাড়িতে তাকে রাখা হয়। এর পরে ঘাতক প্রেমিক শান্তি জীবন ইলিনাকে প্রায় সময় সন্দেহ করত। ঘটনার দিন ওই কিশোরী নিজ এলাকায় গরু চড়াতে গিয়ে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি পর নির্জন জঙ্গলে তাকে মৃত্যু অবস্থায় দেখে। পরে বিষয়টি স্থানীয় মুরব্বীদের ও থানায় জানানো হলে শান্তি জীবন আত্নগোপনে থাকে। সর্বশেষ খুনের ৬ দিন পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে খুনিকে হাতে- নাতে ধরে। ।

গ্রেফতারকৃত আসামীকে আগামীকাল সোমবার সকালে রাঙ্গামাটি জেলা বিজ্ঞ আদালতের প্রেরণ করা হবে বলে জানান পুলিশ।

উল্লেখ্য, গত মঙ্গলবার ৩০ জুন নিজ এলাকায় ইলিনা চাকমা নির্মম ভাবে শান্তি জীবন চাকমার হাতে খুন হয়। এর পর ১লা সেপ্টেম্বর ইলিনার পরিবার বাদি হয়ে বিলাইছড়ি থানার মামলা দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

আরও পড়ুন

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...