মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

কক্সবাজার সৈকতে নীল রংয়ের জেলিফিশ

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

আবারও কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসছে অসংখ্য বড় বড় মরা জেলিফিশ। একেকটি জেলিফিশের ওজন ১০ থেকে ১৫ কেজি। এর একমাস আগেও ভেসে এসেছিল জেলিফিশ। হঠাৎ এমন ঘটনার কারণ অনুসন্ধানে তাগিদ দিচ্ছেন পরিবেশবাদীরা।

এদিকে শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে সৈকতের লাবণী পয়েন্টে একটি নীল রংয়ের জেলিফিশ ভেসে এসেছে। 

সি সেইফ লাইফ গার্ডের সদস্য জয়নাল আবেদন বলেন- শনিবার বিকালে লাবণী পয়েন্টে একটি নীল রংয়ের জেলিফিশ ভেসে আসে। এরআগে নীল রংয়ের কোন জেলিফিশ আসেনি কূলে। তবে সাগরে নীল ও লাল রংয়ের জেলিফিশ রয়েছে। শনিবারও সৈকতে অসংখ্যা জেলিফিশ ভেসে আসার কথা জানান তিনি।

কক্সবাজার সমুদ্রসৈকতে সবচেয়ে বেশি পর্যটকদের পদচারণা থাকে লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে। এসব পয়েন্টেই গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত ভেসে এসেছে অসংখ্য মরা জেলিফিশ।

সি সেইফ লাইফ গার্ডের কর্মী মোহাম্মদ ইউসুফ বলেন, কলাতলী থেকে লাবণী সৈকত পর্যন্ত গত দুইদিনে ৩০০টির মতো মরা বড় বড় জেলিফিশ ভেসে এসেছে। এরমধ্য সৈকতের সুগন্ধা পয়েন্টে এক ঘণ্টায় ভেসে এসেছে ৫০টির বেশি মরাজেলিফিশ। গত মাসের ঘটনার আগে কখনো এত জেলিফিশ একসঙ্গে ভেসে আসতে দেখেননি তিনি।

গত মাসে জেলেফিশ ভেসে আসার পর নমুনা সংগ্রহ করেছিল কক্সবাজার সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। এভাবে বিপুল সংখ্যক জেলিফিশের মৃত্যুর পেছনে সমুদ্র দূষণ বা পরিবেশগত বিষয় আছে কি না তা অনুসন্ধানে কাজ করছিল বলে সংবাদমাধ্যমকে জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

মরা জেলিফিশগুলো হাত দিয়ে স্পর্শ না করতে মাইকিং করাসহ জেলিফিশগুলো গর্ত করে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

পর্যটক সেবায় নিয়োজিত বীচ কর্মীর ইনচার্জ মো. বেলাল বলেন- ভেসে আসা জেলিফিশ গুলো মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হচ্ছে। গত কয়েকদিন ধরে আবারও জেলিফিশ ভেসে আসছে কূলে।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুম বিল্লাহ বলেন, সৈকতে প্রচুর মরা জেলিফিশ ভেসে এসেছে। ভাটার সময় মরা জেলিফিশগুলো বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে গুনে প্রায় ৩ শতাধিক পাওয়া গেছে। এছাড়াও অন্যান্য পয়েন্টেও আনুমানিক ৫ শতাধিকের মতো দেখা গেছে।

মো. মাসুম বিল্লাহ আরও বলেন, মরা জেলিফিশ ভেসে আসায় সৈকতে মাইকিং করা হয়েছে; যাতে মরা জেলিফিশগুলো হাত দিয়ে স্পর্শ না করা হয়। আর বিচ কর্মীদের একটা টিম রয়েছে, যারা এসব মরা জেলিফিশগুলো মাটিচাপা দেওয়ার কাজ করছে।

গত আগস্ট মাসের শুরুতেই সপ্তাহখানেক সৈকতে ভেসে এসেছিল অসংখ্য বড় বড় মরা জেলিফিশ। সপ্তাহখানেক পর তা আর দেখা যায়নি। কিন্ত তার ঠিক এক মাস যেতে না যেতেই কক্সবাজার সৈকতের উপকূলে আবারও ভেসে আসছে অংসখ্য বড় বড় মরা জেলিফিশ। এগুলো বক্স প্রজাপতির জেলিফিশ বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...