রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাবের সাইনবোর্ডে প্রদর্শন করতে হবে নম্বর এবং কিউআর কোড

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা অনুযায়ী দেশের সকল বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক ল্যাবের সাইনবোর্ডে কিউআর কোড এবং নিবন্ধন নম্বর প্রদর্শন করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি।

তিনি আরো জানান, নিয়ম না মানলে কোন হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারকে ছাড় দেয়া হবে না। আমরা বিগত চারদিনে ১৮৪টি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছি। তারমধ্যে কিছু বন্ধ করা হয়েছে এবং কিছু প্রতিষ্ঠানকে সময় বেঁধে দেয়া হয়েছে। যদি এসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না হয়, তাহলে তাদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সিভিল সার্জন চাইলেই কোনো প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারে। কিন্তু আমরা চাই না কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর হতে। যেহেতু এসব প্রতিষ্ঠানের সঙ্গে অনেকের রুটি রুজি জড়িত। তবে আবার যতবড় প্রতিষ্ঠানই হোক না কেন- অনিয়ম করলে কোন ছাড় দেয়া হবে না। নিয়ম মেনেই প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। তা না হলে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। আমরা এ বিষয়ে আগামী ১৫ দিন সময় বেঁধে দিব। বেসরকারি হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধে চলা অভিযান অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডা. ওয়াজেদ চৌধুরী অভি, কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নুরুল হায়দার, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, প্রধান সহকারী মো. শাহেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগে অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে সন্ত্রাস...