বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাইখালীতে দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণ 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় আঞ্চলিক দুই দলের মধ্যে গুলিবর্ষনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। এইসময় উভয় পক্ষের মধ্যে ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি বিনিময় হয় বলে এলাকাবাসীরা জানান।

জানা যায়, ঐ এলাকায় অবস্থানরত এমএনপি’র সদস্যরা খাবার খাওয়ার সময় জেএসএস মূলদল সমর্থিত সশস্ত্র সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। এসময় এমএনপি’র সদস্যরা পাল্টা গুলি বর্ষণ করে। উক্ত গুলিবর্ষণের ঘটনায় হতাহতের কোন তথ্য পাওয়া যাযনি।

২ নং রাইখালী ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম জানান, ডলুছড়ির নোয়াপাড়া এলাকায় ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি বিনিময়ের কথা এলাকাবাসী জানান। তবে কাদের মধ্যে এই ঘটনা ঘটেছে তিনি জানেন না বলে জানান।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, গোলাগুলির খবর পাওয়ার পর সেই স্থানে পুলিশ সদস্যদের দ্রুত পাঠানো হয়েছে। পুলিশ না আসা পর্যন্ত বিস্তারিত বলা যাবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

আরও পড়ুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...