মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

এমইএস কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম খুলশী থানার ওমরগণি এমইএস কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মারমারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আব্দুল হামিদ রাফি নামের এক শিক্ষার্থী। ছুরিকাঘাতে আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (৩০ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে কলেজ চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, কলেজ ছাত্র সংসদের ভিপি চসিক কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর গ্রুপের মধ্যে উপ-দলীয় কোন্দলের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ক্যাম্পাসে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে।

আহতরা হলেন, আব্দুল হামিদ রাফি (১৯) ও সালাম (১৯)। তারা দুজনই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং এমইএস কলেজ ছাত্রলীগের রাজনীতিতে ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারি হিসেবে পরিচিত।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রাফি মাথায় এবং সালামকে রানে ছুরিকাঘাত করা হয়েছে।

এর মধ্যে আব্দুল হামিদ রাফির আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।

তিনি বলেন, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা ওয়াসিমের অনুসারি দুটি গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

এতে ওই গ্রুপের উপ-গ্রপ শাহেদ অনুসারি ফাহিম, শাওন, আল-আমিনদের হামলায় একজন আহত হয়েছে।

এদিকে তিনি একজন আহত হওয়ার কথা জানালেও রাফি জানিয়েছে সালামও একই ঘটনায় আহত হয়েছেন। তারা দুজনই হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

এই হামলার জন্য ওয়াসিম উদ্দিনের অনুসারি আল আমিন, বাপ্পী, শাওন ও ফাহিমকে দায়ী করছেন হামলায় আহতরা।

জানা গেছে, এমইএস কলেজে প্রতিদিনই নিয়ম করে জুনিয়র কর্মীদের ব্রিফিং করেন সিনিয়র ছাত্রলীগ কর্মীরা। সালাম ও রাফিরা প্রতিদিনের মত কলেজ শেষে প্রথম বর্ষের কর্মীদের নিয়ে ব্রিফিং দিচ্ছিলেন। ওই সময়েই অতর্কিত একটি ফাঁকা গুলি করা হয়।

পরবর্তীতে সেই ফাঁকা গুলি ছোড়ার জন্য আল আমিন ও তার বন্ধু বান্ধবরা সালাম রাফিকে দায়ী করেই এই হামলা চালায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

আরও পড়ুন

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...