মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

দিনে সর্বোচ্চ কত কাপ কফি খাওয়া স্বাস্থ্যকর

চট্টগ্রাম নিউজ ডটকম

চৈনিকরা বিশ্বকে শিখিয়েছিল চা পান করতে, আর মধ্যপ্রাচ্যের বদৌলতে এসেছে কফি। পানি বাদ দিলে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পান করা হয় এই দুটি পানীয়—কফি আর চা। কফি অনেকেরই পছন্দের।

কফি মস্তিষ্কের তীক্ষ্ণতা এবং সতর্কতা বাড়াতে সাহায্য করে। এ ছাড়া ঘুম ঘুম ভাব দূর করতেও কফির তুলনা নেই। কফি মাথা ব্যথা কমাতেও বেশ কার্যকর। এ ছাড়াও কফির আরও অনেক গুণ রয়েছে।

অনেকেই দিনে কয়েক কাপ পর্যন্ত কফি খান। কিন্তু অতিরিক্ত কফি পান কি আদৌও ভালো? পরীক্ষায় দেখা গেছে, কফিতে থাকা ক্যাফেন অ্যাংজাইটি, বিরক্তিভাব, রাগ, প্যানিক অ্যাটাক ইত্যাদি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়াও ক্যাফেন মস্তিষ্কের স্বাভাবিক অবস্থায় বিঘ্ন ঘটায় বলে ‘ওয়েক-আপ এফেক্ট’-এ দেখা যায়।

অ্যাড্রিনালিন হরমোনের লেভেল বাড়িয়ে দেয় বলে এই অবস্থার সৃষ্টি হয়। এসব কারণে কফির প্রতি ভালোবাসা ধীরে ধীরে আসক্তিতে পরিণত হয়। প্রতিদিনের চাহিদা পূরণ না হলেই শরীরে বেশ কিছু অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। মাথাব্যথা, চোখের চারপাশে ব্যথা, ঝিমুনি, ঘুমঘুম ভাব ইত্যাদি দেখা দেয়।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন কফির পরিমাণ ৫০০ মিলি লিটারের বেশি হলেই নানান শারীরিক ঝুঁকি বাড়ে। বিকেলের পর কফি পান না-করাই ভালো। কারণ, এতে ঘুমের সমস্যা হতে পারে। এ ছাড়া কফিতে থাকা ক্যাফেস্টল উপাদান শরীরে কোলেস্টরলের মাত্রা বাড়িয়ে দেয়।

বেশি কফি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। দাঁতের ওপর নিকোটিনের মতোই প্রভাব ফেলে কফি। দীর্ঘদিন কফি পান করলে দাঁত হলুদ হয়ে যায় এবং ক্যাভিটি দেখা দেয়।

গবেষকরা বলেছেন, গর্ভাবস্থায় কফি পানের সঙ্গে শিশুর কম ওজনের যোগসূত্র আছে। বেশি পরিমাণে কফি পানে অস্টিওপোরোসিসের ঝুঁকি বেড়ে যায়, ত্বকও শুষ্ক হয়ে যেতে পারে।

তবে কফি পানের যেহেতু নানান উপকারিতা আছে, এ কারণে দিনে দু-তিন কাপ পর্যন্ত কফি খাওয়া যেতে পারে। তবে এর বেশি খেলে উল্টো ফল হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...