সোমবার, ১১ মে ২০২৬

কাপ্তাইয়ে বিএনপি – ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলা সদরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কাপ্তাই উপজেলা শাখা এবং কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন ছাত্র লীগ ও উপজেলা ছাত্রলীগের প্রাক্তন নেতৃবৃন্দ একই জায়গায় সমাবেশ ডাকাকে কেন্দ্র করে অপ্রীতিকর অবস্থা এড়াতে কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শনিবার(২৭ আগস্ট) রাতে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু আগামী ২৮ আগস্ট( রবিবার) উপজেলা সদর বড়ইছড়ি এলাকায় জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কাপ্তাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজ্ঞোভ সমাবেশের প্রস্তুতি গ্রহণ করেছেন। অন্যদিকে একই স্থানে একই সময়ে একই তারিখে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তারেক জিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করবেন মর্মে সংবাদ পাওয়া গেছে। তাই দুইটি বৃহত্তর রাজনৈতিক দলের আহুত কর্মসূচীর কারণে জনজীবনে অসুবিধা ও উপজেলার স্বাভাবিক শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সমুহ সম্ভাবনা ও আশংকা রয়েছে। তাই জনস্বার্থে কাপ্তাই উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুন্ন রাখার স্বার্থে আগামীকাল রবিবার সকাল ৬ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা সদর এবং এর আশেপাশের এলাকায় সকল প্রকার সমাবেশ, মিছিল, লোক সমাগম, চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল এবং আইনশৃঙ্খলা পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অত্র উল্লিখিত স্থানে ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করলাম।

এই বিষয়ে রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমদ ও সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন এই প্রতিবেদককে জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আমরা এই বিজ্ঞোভ সমাবেশের ডাক দিই। এতে প্রধান অতিথি হিসাবে জাতীয়তাবাদী দল এর চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম সহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। এই সমাবেশের জন্য আমরা লিখিতভাবে কাপ্তাই উপজেলা প্রশাসনকে অবহিত করি এবং মৌখিকভাবে অনুমতি নিই। আমরা প্রশাসনকে আশ্বস্ত করেছিলাম যে, একটি শান্তিপূর্ণ বিজ্ঞোভ সমাবেশ করবো। কিন্তু গতকাল হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম যে, একই স্থানে একই সময়ে সরকারি দলের একটি ছাত্র সংগঠন সমাবেশের ডাক দেয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনার মাধ্যমে প্রমানিত হয় এদেশে গণতন্ত্রের চর্চা নাই। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মানুষের বাক স্বাধীনতা হনন করা হয়েছে। ১৪৪ ধারা জারির মাধ্যমে এদেশে গনতন্ত্রকে নস্যাৎ করা হচ্ছে। এসব করে বিএনপির কর্মসূচীকে বাঁধা করা যাবে না।

এদিকে রাতে কাপ্তাই উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমন, সাবেক সাধারণ সম্পাদক এ আর লিমন এবং ওয়াগ্গা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি জুবায়েদ হোসেন জাবেদ এর সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান, আগুন সন্ত্রাসের ঠিকানা, কাপ্তাই উপজেলায় হবেনা।বাংলাদেশ ছাত্রলীগ, কাপ্তাই উপজেলা শাখার সাবেক নেতৃবৃন্দদের উদ্যোগে আগামীকাল বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

উক্ত বিক্ষোভ মিছিলে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের উপস্থিত থাকার জন্য বিনিত ভাবে অনুরোধ জানাচ্ছি।

এই বিষয়ে কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন জানান, যেকোনো নাশকতা, দাঙ্গা হাঙ্গামা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে এবং শান্তি শৃঙ্খলার স্বার্থে পুলিশ মাঠে থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

আরও পড়ুন

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...