শনিবার, ৯ মে ২০২৬

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

গত ৪৮ ঘণ্টায় আফগানিস্তানের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। ভারী বর্ষণে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত এবং কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২২ আগস্ট) এক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এ তথ্য জানান।

চলতি বছর কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে দেশটি। এর মধ্যে রয়েছে খরা এবং একটি ভয়াবহ ভূমিকম্প। এতে জুনে এক হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেন, লোগার প্রদেশে এ বন্যার কারণে ২০ জন মারা গেছে এবং ৩৫ জন আহত হয়েছে।

তবে বেসরকারি হিসাবে হতাহতের সংখ্যা আরও বেশি।

গত আগস্টে দেশটির দখল নেওয়া তালেবান সরকার দুর্যোগ মোকাবিলায় লড়াই করছে এবং সহায়তার আহ্বান জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে ইসলামিক দেশগুলোকে এবং মানবিক ত্রাণ সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য অনুরোধ করছি।

দেশটিতে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো কয়েক মাস ধরে সহায়তা প্রদান করেছে। কিন্তু তারা সতর্ক করে বলছে, মানবিক বিপর্যয় এড়াতে তাদের আরও প্রবেশাধিকার ও তহবিল প্রয়োজন। সেখানে হাজার হাজার গৃহহীন মানুষ রয়েছে, যাদের নিরাপদ আশ্রয় ও বিশুদ্ধ খাবার পানি নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে এক নারী, তাঁর তিন সন্তান ও নারীর ভাইসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...